নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শিক্ষা   হাই স্কুল ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত | বই বিক্রি সহ অতিরিক্ত সেসন চার্জ আদায়
হাই স্কুল ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত | বই বিক্রি সহ অতিরিক্ত সেসন চার্জ আদায়
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  নারায়ণগঞ্জ হাই স্কুল এখন শিক্ষার পরিবর্তে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। স্কুলের  প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভুইয়া অভিভাবকদের নোটিশ দিয়ে জানিয়েছেন ছাত্রদের জন্য পাঠ সহায়ক সকল বই স্কুলের লাইব্রেরী থেকে ক্রয় করতে হবে। তিনি একই নোটিশে বলেন প্রাথমিক শাখার ১২শ শিক্ষার্থী কে একটি হ্যান্ডওয়াশ,একটি সাবান,একটি ডায়মন্ড কালার বক্স ,একটি শার্পনার,একটি ফাইল এবং একটি কিচেন টিসু বক্স জমা দিতে হবে। এদিকে শিক্ষক সমিতির নামে প্রধান শিক্ষক সহ মাহাবুবুর রহমান এবং সাথী সাহা প্রত্যেক শিক্ষকের কাছ থেকে দুইহাজার টাকা করে চাদা নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।জানুয়ারী মাসে ভর্তি ফি বাবদ ৫০০টাকা এ নিয়ে অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।পরিচালনা পরিষদের সভাপতি চন্দন শীল জানান তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। হেড মাষ্টার সহ কয়েকজন শিক্ষক এ ধরনের নোটিশ প্রদান করে গভনিং বডিকে বিব্রত করছে।গত একমাস যাবৎ স্কুলে নিয়মিত ক্লাস হচ্ছে না। প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভ‚ইয়া স্কুলে নিজকক্ষে অবস্থান না করে মসজিদে গিয়ে বসে থাকেন।
দেশের ঐতিহ্যবাহী নারায়নগঞ্জ হাই স্কুলে বর্তমানে প্রায় তিন হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।্১২৬ জন শিক্ষক রয়েছে।ছাত্র শিক্ষক ও অভিভাবদের অভিযোগ চলতি বছর সরকারী নিয়ম উপেক্ষা করে ভর্তির সময় অতিরিক্ত ৫০০টাকা অর্থাৎ ২৫০০টাকা করে আদায় করা হয়েছে।অথচ শিক্ষাবোর্ডের নিয়ম অনুষায়ী ২০০০টাকা নেয়ার নির্দেশনা রয়েছে। ১৫লাখ টাকা অতিরিক্ত াাদায়ের বিষয়ে গভনিং বডির কোন সদস্যই জানেন না বলে জানিয়েছেন।নার্সারী শ্রেনীর অভিভাবক স্বরস্বতি সাহা জানান,ভালো স্কুলের কারনে তার সন্তান কে নারায়নগঞ্জ হাই স্কুলে ভর্তি করে এখন বিপদে আছে। এখন প্রায় দুই হাজার টাকার বিভিন্ন সামগ্রী কিনতে হবে।এটা অযৌক্তিক ভাবে চাপিয়ে দেয়া হচ্ছে। এব্যারে অন্য অভিভাবক সুনিল সাহা জানান,স্খুল চলাকালীন সময়ে হেডমাষ্টারের রুম বন্ধ থাকে। কিছু অভিযোগ জানাতে হলে মাহবুবুর রহমান এবং সাথী সাহাকে জানাতে হয়।তিনি জানান নার্সারীর শিক্ষার্থীদের নোটিশের বিষয়ে প্রধান শিক্ষককের সাথে যোগাযোগ করার জন্য গত দুইদিন যাবত চেষ্টা করে তাকে তার অফিসে পাওয়া যায় নাই । মনিং শিফট ইনচার্জ সাথী সাহার সাথে কথা বললে তিনি বলেন সভাপতি চন্দন শীলের সাথে কথা বলেন। চন্দন শীল তার ফোন রিসিভ করেনি।
এব্যাপারে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন কথা বলতে রাজী হয়নি।তিনি অফিস বন্ধ করে নামাজ ঘরে বসে ছিল। জেলা শিক্ষা কর্মকর্তা শরীফুল ইসলাম জানান স্কুলের ভিতর বই বিক্রি করার কোন নিয়ম নাই। প্রধান শিক্ষক কোন নোটিশ দিতে পারেনা।আর সরকারী ভাবে সহায়ক বই নিষিদ্ধ।তিনি বলেন বিষয়টি তদন্ত করে দেখবো। এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক আবুল মনসুর টেলিফোনে জানান,নারায়নগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক এধরনের কোন প্রকার নোটিশ দিতে পারে না। তিনি জানান সরকার নির্ধারিত সেসন চার্জের বিষয়ে সরকার নির্দেশিত ফি ২০০০টাকার বেশি নিয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...