নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শিক্ষা   হাই স্কুলে শিক্ষকদের মধ্যে চলছে দলাদলি | কোন কারণ ছাড়াই ৪ জন শিক্ষক ছাটাই 
হাই স্কুলে শিক্ষকদের মধ্যে চলছে দলাদলি | কোন কারণ ছাড়াই ৪ জন শিক্ষক ছাটাই 
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ হাই স্কুলে পড়াশোনার নামে চলছে তুঘলকি কান্ড। দেড় মাসেও সকল পিরিযড শুরো হয়নি।বিনা করনে ৪ জন শিক্ষককে ছাঁটাই করা হয়েছে।এরা হলেন হোসনে আরা হেনা,ডলি বনিক,সুপর্না সাহা ও সঞ্জয় ভৌমিক। এর মধ্যে হোসনে আরা হেনা আদালতে মামলা করেছে। হেড টিচার মাহমুদুল ইসলাম ভুইয়া,শিক্ষক মাহবুবুর রহমান এবং সভাপতির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিক্ষক সাথী সাহা অন্য সকল টিচারদের হুমকি দিচ্ছে, তাদের কথা মতো না চললে চাকরিচ্যুতির করা হবে। গভনিং বডির সদস্যারা এ সব বিষয়েকিছুই জানেন না বলে জানিয়েছেন।কে পরিচালনা করছেন স্কুল সেটা জানেন না অভিভাবকরা।তারা অভিযোগ করেন সভাপতি চন্দন শীল জেলা পরিষদের চেয়ারম্যান হয়ে দায়িত্ব নেয়ার পর কর্মব্যস্ত হয়ে পড়ায় নিয়মিত স্কুলে আসছে না। অপরদিকে সদস্যরা নিয়মিত আসে না। এ সুযোগে হেড মাষ্টার মাহমুদুল ইসলাম ভুইয়াকে সাথে নিয়ে শিক্ষক মাহবুবুর রহমান ও সভাপতির বিশেষ আশির্বাদ পুষ্ট শিক্ষক সাথী সাহা স্কুল পরিচালনা করছে। হেড টিচার ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান তাদের দুইজনের কাছে জিম্ম হয়ে আছে।ভর্তি থেকে শুরু করে স্কুলের সকল কার্যক্রম এখন তাদের দুইজনের নিয়ন্ত্রনে।উল্লেখ শিক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একটি মামলা তদন্ত হচ্ছে। তার মামা স্কুলের সাবেক প্রধান শিক্ষক আমিনুল হক খন্দকার স্কুলের অর্থ আত্মসাৎ করার অভিযোগে কারাবরণ করেন।বর্তমানে সে মামলা চলমান আছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান সভাপতি চন্দন শীলের প্রশ্রয়ে এরা বেপরোয়া হয়ে উঠেছে।সভাপতি সাথী সাহা সহ অনেককে নিয়ে লং ড্রাইভে নিয়ে যাচ্ছেন। এসব ছবি ফেসবুকে ভাইরাল হওয়ায় স্কুলের বাইরে অভিভাবকদের মধ্যে সমালোচনার ঝড় উঠছে। নারী শিক্ষকদের বিব্রত হতে হচ্ছে।
এদিকে প্রধান শিক্ষক মাহমুদুল ইসলাম ভুইয়ার ছেলে কে অনৈতিক ভাবে স্কুলে টিচার হিসেবে নিয়োগ দিয়েছেন। এছাড়াও ২৩ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। গভনিং বডির সদস্যরা বিশাল এই নিয়োগের ব্যাপারে কিছুই জানেন না তারা অভিযোগ করেন।
পহেলা জানুয়ারি থেকে শ্রেণী কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত নিয়মিত ক্লাস শুরু হয়নি। এমনকি শিক্ষার্থীদের রুটিন দেয়া হয়নি। আর অভিভাবক আমিনুল ইসলাম জানান কোন বিষয়ে অভিযোগ করলে হেড মাষ্টার বলেন মাহবুব কিংবা সাথী কে বলেন। প্রায়ই হেড মাষ্টার তার রুমে কিংবা মসজিদে বসে থাকেন। স্কুলের পড়াশোনার বিষয়ে কোন দায়বদ্ধতা নেই।গতকাল মঙ্গলবার বিকেলে স্কুলের সমস্যা নিয়ে গভনিং বডির সভাপতি চন্দন শীলের সাথে কথা বলতে গেলে তিনি জানান অন্যান্য কাজে আমি ব্যাস্ত থাকি।তাই স্কুলে কম যাওয়া হয়। মাহবুব সাহেব কিংবা সাথী সাহার বিরুদ্ধে অভিযোগ থাকলে আমি দেখবো।প্রধান শিক্ষক মাহমুদুল ইসলাম ভুইয়াকে তার কক্ষে পাওয়া না গেলেও তিনি জানান স্কুল ঠিক মতো চলছে। আগামী কয়েক দিনের মধ্যে পুরো স্কুল শুরু করার জন্য রুটিন তৈরি করা হবে।তিনি জানান। স্কুলের শিক্ষকদের শৃঙ্খলা বজায় রাখার জন্য কঠিন হতে হয়।তিনি জানান চারজন শিক্ষককে চাকুরীচ্যুত করা হয়েছে সভাপতির অনুমতি নিয়ে।
এদিকে মাহবুব এবং সাথীর নেতৃত্বে শিক্ষকদের কাছ থেকে প্রতিমাসে চাঁদা তোলা হচ্ছে বলে অভিযোগ
পাওয়া গেছে। প্রতিমাসে ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে। কেনো এ টাকা আদায় করা হচ্ছে শিক্ষক মাহবুবুর রহমান কোন জবাব না দিয়ে এড়িয়ে চলে যান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...