নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   প্রজন্ম নারায়ণগঞ্জ  ৯৮ শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা আবৃত্তি, সংগীত উৎসব
প্রজন্ম নারায়ণগঞ্জ  ৯৮ শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা আবৃত্তি, সংগীত উৎসব
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  বিশ্ব মাতৃভাষা দিবস ও মহান ২১ শে ফেব্রুয়ারী উদযাপনে নারায়ণগঞ্জ ৯৮ পরিবারের সন্তানদের নিয়ে দিনব্যাপি নানা আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা, আবৃত্তি ও সংগীত উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার ( ১৭ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গনে এ অনুষ্ঠানে শতাধিক শিশু কিশোর অংশগ্রহন করে। অনুষ্ঠানেটি সফল ভাবে সম্পন্ন করার জন্য সার্বিক সহযোগিতায় ছিল জাকারিয়া জালাল, শিপলু সিনহা, মুনিয়া নুসরাত, সারা আদিপ্রা, সরকার রওনক রিপন, জান্নাত রুমকী। এছাড়াও গ্রুপের এডমিন প্যানেলের পক্ষ থেকে সাথে ছিল, আফজাল হোসেন পন্টি, আইরিন ওসমান, এম কে হাসান বিপু, শাইখ তানভীর ইমাম, জোবায়ের বিন লিয়াকত। দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতা, আবৃত্তি ও সংগীত উৎসব শেষে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি এবং বিচারক ছিলেন কবি ও সাহিত্যিক মুজিবুল হক কবীর, আবৃত্তি প্রশিক্ষক সাইফুল আলম নান্টু, চিত্রাঙ্কনের বিচারক চারু শিল্পী সুমনা । স্বপরিবারে ৯৮ পরিবার উপস্থিত থেকে বাচ্চাদের উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানিয়েছেন আগামীতেও শিশুদের নিয়ে এমন সুন্দর আয়োজন করবে নারায়ণগঞ্জ ৯৮ পরিবার। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...