নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   পুলিশ ডাকাত দলের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে  এক ডাকাত  আটক
পুলিশ ডাকাত দলের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে  এক ডাকাত  আটক
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
মোঃ শাহজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার লেঙ্গুরদী এ এম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশ ও ডাকাত দলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২০ ফেব্রæয়ারি) রাত সাড়ে ৩  টার দিকে এই ঘটনা ঘটে। এ সংঘর্ষে ডাকাত দলের এক সদস্য পুলিশের গুলিতে আহত হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তিন পুলিশ সদস্য ডাকাতের হামলায় আহত হন। আহত ডাকাত উপজেলার ছোট ফাউসা এলাকার ইয়াকুব আলীর ছেলে মোহাম্মদ শামীম (২০)। বর্তমানে শামীম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এলাকাবাসী জানান, শামীম একজন ড্রাম ট্রাক চালক। তার চলাফেরার গতিবিধি  ভাল ছিল না।
পুলিশ জানায়, ঘটনাস্থলে একদল ডাকাত বিশনন্দী গামী কয়েকটি ট্রাক ও সিএনজি থামিয়ে  ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহন করছিল। এমন সংবাদ পেয়ে পুলিশ  ঘটনাস্থলে উপস্থিত হলে উক্ত ডাকাত দলের সদস্যরা পুলিশের গাড়ি থামিয়ে এলোপাতাড়ি ভাবে পুলিশকে লক্ষ করে ডাকাত দলের সদস্যের হাতে থাকা রাম দা দিয়ে আঘাত করার চেষ্টা করে। তাৎক্ষনিকভাবে আত্মরক্ষার্থে আড়াইহাজার থানার এ,এস,আই (নিরস্ত্র) হাবিবুর রহমান মাসুদ তার নামে ইস্যুকৃত ৭.৬২ পিস্তল হতে ১ রাউন্ড গুলি ফায়ার করলে ডাকাত দলের সদস্য শামীমের পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়। গুলি লাগার পরেও ডাকাত শামীম দৌড়ে কিছুদূর পালিয়ে যেতে থাকলে এ,এস,আই হাবিবুর রহমান ফোর্সসহ ধাওয়া করে আহত অবস্থায় তকে আটক করে। পরে পুলিশ  আহত ডাকাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এ এস আই হাবিবুর জানান, ডাকাতের হামলায় তারা তিন পুলিশ আহত হন। ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া কিছু দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, আহত ডাকাতকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাছাড়াও বাকী ডাকাতদের গ্রেফতারের চেস্টা চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...