নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   র‌্যাব পরিচয়ে জমি দখলের চেষ্টা | থানায় অভিযোগ
র‌্যাব পরিচয়ে জমি দখলের চেষ্টা | থানায় অভিযোগ
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
রূপগঞ্জ প্রতিবেদকঃ  র‌্যাব পরিচয়ে বায়নাকৃত জমিতে সাইনবোর্ড টানিয়ে দখলের অভিযোগ পাওয়া গেছে। রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের মুইরাব এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বায়না সূত্রে জমির মালিক মুইরাব এলাকার আঃ মজিদ ভূইয়ার ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।থানার অভিযোগ থেকে জানা যায়, রূপগঞ্জ থানাধীন ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও মৌজার যাহার এসএ দাগ নং ৯২,১১১,১১০ ও আর এস দাগ নং ৩৮১,৩৮২,৩৮৩ নং দাগে সোয়া আঠার শতাংশ জমি চা৭দপুর জেলার ফরিদগঞ্জ থানার গন্ডামারা ইউনিয়নের দক্ষিন কাটালী এলাকার মোঃ হাসান জমাদার, রিনা বেগম, সালমা আক্তার গংদের কাছ থেকে সাড়ে পাচঁ লাখ টাকা দিয়ে নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে জমি খোলা বায়না করে সাইফুল ইসলাম। পরে হাসান জমাদ্দার গং জমি চিহ্নিত করে সাইফুল ইসলাম এর বরাবর বুঝিয়ে দেয়। অতঃপর সাইফুল ইসলাম বালু ভরাট করে চারিদিকে বাউন্ডারী ওয়াল নির্মাণ করে ভোগ দখলে নিয়োজিত আছে। এমতাবস্থায় মামলার বিবাদী হাসান জমাদ্দার গং জমি বায়নার কথা গোপন রাখিয়া অন্যত্র বায়না করে। মোঃ ওবায়দুল হক লিমন র‌্যাব -১০ এর পরিচয় প্রদান করিয়া খরিদ সুত্রে মালিক উল্লেখ করে জমিতে জোরপূর্বক সাইন বোর্ড সাটিয়ে দেয়। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।মামলার বাদী সাইফুল ইসলাম বলেন, আমার বায়নাকৃত জমিতে ওবায়দুল হক লিমন খরিদ সূত্রে মালিক দেখাইয়া জোর পূর্বক সাইন বোর্ড সাটিয়ে দিয়েছে। জমির কাগজপত্র যাচাই করলে ওবায়দুল হক লিমনের নামে কোন প্রকার দলিল পাওয়া যায়নি। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) কর্মকর্তা আতাউর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...