নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে ১৩ গুণীজনকে সংবর্ধনা
রূপগঞ্জে ১৩ গুণীজনকে সংবর্ধনা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আব্দুর রাজ্জাক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। পরে ব্রাইট শিশু কানন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।জানা গেছে, প্রতিবছরই আব্দুর রাজ্জাক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরিতে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। এবারও গবেষণা, সাহিত্য, কৃষি, চিকিৎসা, সমাজসেবা, প্রিন্ট সাংবাদিকতা, ইলেকট্রনিক্স সাংবাদিকতা, মুক্তিযোদ্ধা, নারী জয়িতা, জনপ্রতিনিধি, ক্লিন রাজনৈতিক কর্মী ও শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় সংবর্ধনা দেওয়া হয়। পরে ব্রাইট শিশু কানন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।নারায়ণগঞ্জ জজকোর্টের আইনজীবি অ্যাডভোকেট আবুল বাশার রুবেলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট কথা সাহিত্যিক দিলীপ রায় ও বিশিষ্ট গবেষক ও সাহিত্যিক ড. রামপ্রসাদ বিশ^াস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গবেষক, কলামিষ্ট ও লেখক মীর আব্দুল আলীম। এসময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, স্কুলের প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ, সাংবাদিক জিএম সহিদ, আশিকুর রহমান হান্নান, এস এম শাহাদাত, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম লিখন, ইউপি সদস্য মাসুম আহম্মেদ, স্কুলের পরিচালক রায়হানা সুলতানা, স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রফিক প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...