নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   আইন-অপরাধ   গণধর্ষণের ঘটনায় তিন ধর্ষক গ্রেপ্তার 
গণধর্ষণের ঘটনায় তিন ধর্ষক গ্রেপ্তার 
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে বেড়াতে এসে এক যুবতীকে গণধর্ষণের পর স্বর্ণালংকার ও মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার অভিযোগে ৩ ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারী)  বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা  হলো  বন্দরের দড়িসোনাকান্দা এলাকার কাওছারের ছেলে আরমান(২৩) একই এলাকার গফুর মিয়ার ছেলে ইয়াছিন (২০) ও রূপালী আবাসিক এলাকার মানিক চাঁনের ছেলে  বাক্কা ওরফে আবু বক্কর সিদ্দিক (২২)। এর আগে গত ১৪ ফেব্রæয়ারী রাত প্রায় ৮টায় বন্দর উপজেলার হাজীপুর ট্রেনিং সেন্টারের পশ্চিম পাশে^ বিলে মধ্যে ওই গনধর্ষনের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভ’ক্তভোগী যুবতী বাদী হয়ে আটককৃত ৩ ধর্ষকসহ ৪ জনের নাম উল্লেখ্য করে ও আরো এক জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩২(২)২৩। গ্রেপ্তারকৃত ৩ ধর্ষককে বন্দর থানা পুলিশ জিজ্ঞাসাবাদ অব্যহত রেখেছে। ধর্ষণের শিকার যুবতী জানান, গত ১৪ ফেব্রুয়ারী বন্দরের সোনাকান্দা এলাকায় তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে বন্দর হাজীপুর ট্রেনিং সেন্টারের সামনে আসলে ওই সময়  আকাশ , মাঠা , আরমান ও বাক্কা নামের চার যুবক তার পথ রোধ করে। এ সময় তারা তাকে জোর পূর্বক  হাজীপুর ট্রেনিং সেন্টারের পাশের বিলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এরপর ধর্ষণকারীরা তার গলার চেইন ,আংটি,  কানের দুলসহ এক ভড়ি ৮ আনা ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক  জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তিন ধর্ষককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...