নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   আইন-অপরাধ   এশিয়ান হাইওয়ে সড়কে প্রবাসীর স্ত্রীর গাড়ি থামিয়ে ডাকাতি
এশিয়ান হাইওয়ে সড়কে প্রবাসীর স্ত্রীর গাড়ি থামিয়ে ডাকাতি
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে গাজীপুর চট্রগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে এক প্রবাসীর স্ত্রী বিউটি আক্তারের গাড়ি থামিয়ে ডাকাতি ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা দশ ভরি স্বর্ণালংকার ১০ হাজার রিংগিত, ২টি টাচ মোবাইল ফোন সহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানার একটি অভিযোগ দায়ের করেছে বাদী বিউটি আক্তার। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর সাড়ে তিনটায় উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায়।
জানা যায় বাদী বিউটি আক্তার আড়াই হাজার থানার ছোট বিনাইচর এলাকার মালয়েশিয়া প্রবাসী কাউসারের স্ত্রী।  বিউটি মালয়েশিয়া স্বামীর কাছ থেকে বেড়িয়ে গতকাল সোমবার রাতে এয়ারপোর্টে এসে পৌঁছে। রাত তিনটার দিকে এয়ারপোর্ট থেকে ঢাকা মেট্রো -চ- ১৯-৩৮৮৫ নাম্বারের একটি ভাড়া করা হাইয়েক্সে মালামাল নিয়ে এয়ারপোর্ট থেকে ছেড়ে আসে৷ গাড়িটি উপজেলার কালাদী এলাকায় আসার পর ডাকাতির ঘটনা ঘটে।
৭/৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল অন্য একটা সাদা হাইয়েক্সে করে তাদের গাড়ির গতি রোধ করে এবং আগ্নেয় অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু লুট করে নিয়ে যায়।
এবিষয়ে রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন অভিযোগ পাওয়া যায়নি। তবে বাদী বিউটি আক্তার বলেন আমি এ ঘটায় রূপগঞ্জ থানার তদন্ত অফিসারের কাছে একটি অভিযোগ দিয়ে এসেছি।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...