নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলা সুতাসহ মেশিনারিজ পুড়ে ব্যাপক ক্ষতি
স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলা সুতাসহ মেশিনারিজ পুড়ে ব্যাপক ক্ষতি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩

নিজাম উদ্দিন – রূপগঞ্জ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে নান্নু স্পিনিং মিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে মিলে থাকা তুলা সুতা সহ মেশিনারিজ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সাড়ে ১২টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ডহরগাও (কাতরারচক) এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ডহরগাও (কাতরারচক) এলাকায় অবস্থিত নান্নু স্পিনিং মিল লিমিটেড নামক তুলা থেকে সুতা তৈরি কারখানায় প্রায় এক হাজার শ্রমিক কর্মচারী কাজ করেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও শ্রমিকরা ঐ কারখানায় কাজ করছিলেন।দুপুর সাড়ে ১২ টার দিকে কারখানার তুলা ফেটার সেকশনে মেশিন থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। এসময় মেশিন থেকে আগুন দাও দাও করে জ্বলে ওঠে। এক পর্যায়ে কারখানায় থাকা শ্রমিকরা আগুন আগুন বলে চিৎকার করে কারখানার ভেতর থেকে বাইরে বের হতে শুরু করে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে কারখানায় থাকা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা চালায় কিন্তু আগুনের লেলিন শিখা বাড়তেই থাকে। খবর পেয়ে ডেমড়া, কাঞ্চন, নারায়ণগঞ্জ, আড়াই হাজার ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। বেলা সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগমন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে কারখানায় থাকা তুলা সুতা ও মেশিনারিজসহ মালপত্র পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে সময় মত শ্রমিকরা কারখানা ত্যাগ করায় হতাহতের ঘটনা ঘটেনি।এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সাওঘাট -আড়াই হাজার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা ছোটাছুটি করে সড়কে অবস্থান করায় এ অবস্থার সৃষ্টি হয়। এতে করে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথচারীসহ যাত্রী সাধারণ।কারখানার শ্রমিক ইব্রাহিম, ইয়াছমিন, আবু তাহেরসহ আরো অনেকে বলেন, আমরা দ্রুত কারখানা থেকে না বের হলে হতাহতের ঘটনা ঘটতো। আল্লাহর অশেষ রহমতে আমরা বেঁচে গেছি।এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোস্তাফিজুর রহমান জানান, নান্নু স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি কারখানার নিরাপত্তায় পুলিশ কাজ করেছে। তবে সময় মত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশপাশের মিলকারখানায় আগুন ছড়িয়ে আরো ভয়াবহ ঘটনা ঘটতো।ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, নান্নু স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করেছে। বেলা সাড়ে ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে, কি পরিমান বা কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন বলা যাচ্ছে না। তদন্ত করে আগুনের সূত্রপাতও বলা যাবে।নান্নু স্পিনিং মিল লিমিটেডের ডাইরেক্টর জাঙ্গীর আলম বলেন, কারখানার ভবনসহ সুতা তুলা মেশিনারিজসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। হিসেব করে ক্ষয়ক্ষতি পরিমাণ বলা যাবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...