নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   নারায়ণগঞ্জ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  বিজ্ঞান কে জনপ্রিয় করা এবং শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চর্চ্চা বাড়ানোর জন্য নারায়ণগঞ্জ বিদ্যানিকেতন হাই স্কুলে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান যুগে বিশ্বে প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে হলে বিজ্ঞানচর্চা বাড়াতে হবে। তিনি বলেন, একসময় আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার উপর ভীতি কাজ করতো। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ভীতি কেটে গেছে। এখন একটি মোবাইল কিংবা একটি ল্যাপটপে সারা পৃথিবীকে এক মিনিটের মধ্যে পাওয়া যায়। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে এখন ইন্টারনেট সংযুক্ত হওয়ায় আমরা দ্রæত সময়ের মধ্যে বিশ্বের সব আলোচিত ঘটনা জানতে পারি। তিনি বলেন, বিদ্যানিকেতন হাই স্কুল বর্তমানে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে এ বিজ্ঞানমেলার আয়োজনের মধ্য দিয়ে। আমাদের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান চর্চা বাড়াতে হবে। তিনি বলেন, এখন আমরা রোবটিকস ইঞ্জিনিয়ারিংয়ে আন্তর্জাতিক মানে চলে গেছি। আমাদের ছেলেমেয়েরা এখন রোবটিকস ইঞ্জিনিয়ারিংয়ে আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। এটা আমাদের অহংকার। তিনি বিজ্ঞান চর্চা বাড়ানোর জন্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের দেশে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানকে নিয়ে তেমন চর্চা হয় না। এজন্য মেধার বিকাশ থেমে যায়। যে কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তিনি বিজ্ঞানচর্চা বাড়ানোর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, বিদ্যানিকেতন ট্রাষ্টি বোর্ডের সদস্য কাসেম জামাল, মোয়াজ্জেম হোসেন সোহেল, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম। বিজ্ঞান মেলায় স্কুলের শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তি ও সৌর ব্যবহারের উপর ৪০ টি প্রজেক্ট প্রদর্শন করা হয়। পরে ৬টি বিজ্ঞান প্রজেক্টকে পুরস্কার দেওয়া হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...