নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে সাংবাদিক ফরহাদ পাঠানের ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা
আড়াইহাজারে সাংবাদিক ফরহাদ পাঠানের ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার সাংবাদিক ফরহাদ পাঠানের ছোট ভাই ফয়সাল পাঠান (২৩) এর উপর সশস্ত্র সন্ত্রাসী হামলা করা হয়েছে। স্থানীয় সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড, হকিষ্টিক ও লাঠিসোটা দিয়ে উপর্যুপরি পিটিয়ে গুরুতর আহত করেছে এবং তার সঙ্গে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে সাংবাদিক ফরহাদ পাঠান বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা ৭ টায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকায়।সাংবাদিক ফরহাদ পাঠান জানান, এলাকার খূঁটিনাটি বিষয় নিয়ে স্থানীয় সন্ত্রাসী প্রকৃতির সাইদ খন্দকার, নাদিম ভূঁইয়া, আরিফ প্রধানসহ এদের একটি গ্রæপ ফরহাদ পাঠানের পরিবারের উপর ক্ষিপ্ত ছিল এবং তাদেরকে স্বপরিবারে হত্যার হুমকী দিয়ে আসছিল। ঘটনার সময় ফরহাদ পাঠানের ছোট ভাই ফয়সাল পাঠান (২২) এলাকার রাব্বির দোকানে অবস্থান করার সময় উল্লেখিত সন্ত্রাসীসহ ১০ থেকে ১২ জন সশস্ত্র সন্ত্রাসী প্রকৃতির লোক ফয়সালকে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও অন্যান্য ভোতা অস্ত্র দিয়ে উপর্যুপরি পিটিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। ফয়সাল গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে।আড়াইহাজার থানার ওসি (তদন্ত ) ও বর্তমান ভারপ্রাপ্ত ওসি সাইফুল ইসলাম সোহাগ অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...