নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অনেক – জেলা প্রশাসক মঞ্জুরুল  হাফিজ
বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অনেক – জেলা প্রশাসক মঞ্জুরুল  হাফিজ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ বলেছেন, গত ৩-৪ মাসের মধ্যে নারায়ণগঞ্জে একটি বাল্যবিবাহের অভিযোগও পাইনি। বাল্য বিবাহ বিষয়ে নারায়ণগঞ্জে স্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। বাল্যবিবাহ বিষয়ে আমরা এর আগে ইমাম, কাজী, ঘটকদের নিয়ে সভা করেছি। ইতিপূর্বে বাল্যবিবাহের অভিযোগে কাজী ঘটকসহ বর-কনের বাবা মাকেও জেলে পাঠিয়েছি। যে কারণে এখন কোন কাজী কিংবা ইমামকে বিয়ে পড়ানোর কথা বললে তারা অন্তত ২০ বার চিন্তাভাবনা করে। কারণ বিয়ে পড়ানোর দুই বছর পর্যন্ত কাজী ঘটক বাবা মা স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে আইনের আওতায় আনা যায়। বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অনেক। বিশেষ করে বাল্যবিবাহের ঘটনায় শাস্তির বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হলে সেটি যদি ৫ হাজার লোকও পড়ে তাহলেও তারা এখন থেকে সচেতন হবে। আইনের প্রয়োগের পাশাপাশি প্রচার হলে বাল্যবিবাহের প্রবণতা কমে আসবে। আমাদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।বৃহস্পতিবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্প বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা ২০১৮, জেন্ডার সমতা, শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান অতিথি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। অনুষ্ঠানটির আয়োজনে ছিল ঢাকা আহ্ছানিয়া মিশন। সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপ পরিচালক মাহাবুবুল আলম, নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের ডিভিশনাল ম্যানেজার মোঃ ফিরোজ আহমেদ। স ালনায় ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর তপন কুমার সরকার। অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার নারায়ণগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...