নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   ডাকাতি | ৭ লাখ টাকার মালামাল লুট, একজন আহত
ডাকাতি | ৭ লাখ টাকার মালামাল লুট, একজন আহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৪ মার্চ, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কাকাইলমোড়া গ্রামে ডাকাতির ঘটনায় গৃহকর্তৃ আসমা (৩৫) গুরুতর আহত হয়েছেন। ডাকাত দল লুট করে নিয়ে গেছে নগদ টাকাসহ ৭ লাখ টাকার মালামাল। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে।
যানাযায় শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২ ঘটিকায় ১০/১২ জন মুখোশধারী ডাকাত দল আসমার চৌচালা টিনের ঘরের কাঠের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে আসমাকে  জিম্মি করে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা সাড়ে চার ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ সর্বমোট ৭ লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।  এ সময় ঘরের আলমারির চাবি  ডাকাতদের না দিতে চাইলে ডাকাতরা আসমাকে পিটিয়ে গুরুতর আহত করে। মূমুর্ষূ অবস্থায় তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে অবস্থা গুরুতর বিধায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ বিষয়ে আসমার ভাই ইয়াহিয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানার ওসি ( তদন্ত) ও বর্তমান ভারপ্রাপ্ত ওসি সাইফুল ইসলাম সোহাগ ঘটনাস্থল পরিদর্শণ করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আহত আসমার স্বামী আবু সাইদ কাঁচপুরে কাঁচামালে ব্যবসা করেন বলে জানা গেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...