নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ইউপি সদস্যের অফিসে হামলা |  ইউপি সদস্যসহ  ৫ জনকে কুপিয়ে জখম 
ইউপি সদস্যের অফিসে হামলা |  ইউপি সদস্যসহ  ৫ জনকে কুপিয়ে জখম 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৪ মার্চ, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ধারালো অস্ত্র নিয়ে এক সাবেক ইউপি সদস্যর অফিসে হামলা চালিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এসময় মহিলাসহ একই পরিবারের ৫ জন কুপিয়ে গুরুতর জখম করা হয়।  এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার (০৩ মার্চ) রাত সাড়ে ১০ টায় উপজেলার ভুলতা ইউনিয়নের মুইরাব এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ভুলতা ইউনিয়ন সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম ভুইয়া, ও তার বড় ভাই মুকবুল হোসেন, বোন পারভীন বেগম, বোন পারভীন বেগমের ছেলে কালাম, প্রতিবেশি বাদল মিয়া।
এ ঘটনায় আহত ইউপি সদস্য সাইফুল ইসলাম ভুইয়ার ভাতিজা মুরাদ হোসেন ভুইয়া রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মুরাদ হোসেন ভুইয়া জানান, তার চাচা সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম ভুইয়ার সাথে ১৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার শামীম ওসমান রাজুর সাথে। এরই জের শামীম ওসমান রাজুর নেতৃত্বে রামদা, চাপাতি সহ ধারালো নিয়ে  কিশোর গ্যাংয়ের সদস্য মেহেদী, বায়েজিদ, ওমর ফারুক, রবিউল, আ: রব, শান্ত, নাইমুর, পানা উল্ল্যা,আলাউদ্দিন, বাবু, ফাহিম, শুভ, নাদিম, নাহিদ, কাওসার, মাছুম, রানা, সোহাগ, দিপু, রাসেল, আম্বর আলীসহ অজ্ঞাত আরো ১০/১৫ জনের একদল তার চাচার বাড়ির সামনের অফিসে অতর্কিত হামলা চালায় ।
 এসময় তারা তার চাচা সাইফুল ইসলামকে কুপাতে থাকে। তার বড় চাচা মুকবুল হোসেন এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে । তাদের চিৎকারে তার ফুফু পারভীন বেগম এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে।  হামলাকারীরা তার ফুফাতো ভাই কালাম এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের চিৎকারে পার্শ্ববর্তী বাদল মিয়া এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এদের মধ্যে আবুল কালামকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
তবে, এ ব্যাপারে শামীম ওসমান রাজুসহ অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করে হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরণের ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...