নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   আইন-অপরাধ   আইনের লোক পরিচয়ে ঘর তল্লাশির নামে নগদ টাকা ও স্বর্ণ লুট
আইনের লোক পরিচয়ে ঘর তল্লাশির নামে নগদ টাকা ও স্বর্ণ লুট
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৬ মার্চ, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে আইনের লোক পরিচয়ে এক ব্যাক্তির ঘর তল্লাশি করে নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা লুটপাট করে নেয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গৃহকর্র্তৃ মাফিয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালারচর এলাকায়।

 

জানা গেছে, ওই সময় একই উপজেলার রামচন্দ্রদী গ্রামের রমুর ছেলে আরিফ তার সঙ্গে ৭/৮ জন অপরিচিত লোক নিয়ে মাফিয়ার বাড়ীতে গিয়ে তার সঙ্গীয় লোকদেরকে আইনের লোক পরিচয় দিয়ে তার ঘরে মাদক আছে বলে তল্লাশী করে। এ সময় মাফিয়া দরজা খুরতে না চাইলে ওই লোকেরা দরজায় লাথি মেরে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং ঘর তল্লাশীর এক পর্যায়ে ওই লোকেরা তার ঘরে থাকা নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা এবং ২ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। পরে তার আকুতি মনিতিতে তারা তাকে ২৫ হাজার টাকা ফেরত দিয়ে বাকী টাকা এবং স্বর্ণারংকার নিয়ে চলে যায়। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ করতে এসে জানতে পান যে, তার স্বামী গোলজার আলীর নামে থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে যার বাদী নারায়ণগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপÑপরিদর্শক মোঃ আতাউর রহমান সজীব। মামলায় গোলজারের ঘর থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধারের কথা উল্লেখ থাকলেও তার ঘর থেকে কোন মাদক দ্রব্য উদ্ধার করা হয়নি বলে জানান মাফিয়া। মাফিয়া আরো জানান, “আমার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণারংকার লুটে নেয়ার ঘটনাটি ধামা চাপা দেয়ার জন্য আমার স্বামীর নামে মিথ্যা মাদক মামলা দেয়া হয়েছে”।

এ ব্যাপারে মাফিয়ার স্বামী গোলজারের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী নারায়ণগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপÑপরিদর্শক মোঃ আতাউর রহমান সজীব-এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, টাকা ও স্বর্ণারংকার লুটপাটের অভিযোগটি মিথ্যা। তিনি আসামী গোলাজরের ঘর থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধারের ঘটনাটি সত্য বলে জানান।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...