নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার | অস্ত্রসহ লুন্ঠিত ১৯টি গরু ট্রাক উদ্ধার
গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার | অস্ত্রসহ লুন্ঠিত ১৯টি গরু ট্রাক উদ্ধার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরু চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে এছাড়াও পুলিশ অস্ত্রসহ লুন্ঠিত ১৯টি গরু ও ট্রাক উদ্ধার করেছে। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জনিয়েছে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। গ্রেপ্তারকৃররা হলেন তোফা মীর শাওন (৩৩), নাদিম হাসান আনিস (৩০), জুয়েল (২৯), কাউছার (৩০), ফরহাদ (২৬) ও মোজাম্মেল (২৬)।পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, ৬ মার্চ ভোর রাত সাড়ে ৪টায় এশিয়ান হাইওয়ে ফ্লাইওভারের পূর্ব পাশে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় ৭ থেকে ৮ জনের ১টি চোরের দল নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে দিনাজপুর থেকে কুমিল্লাগামী ১টি গরু বোঝাই ট্রাক পিস্তল ঠেকিয়ে নিয়ে যায়।

এসপি গোলাম মোস্তফা রাসেল জানান, এ ঘটনায় তোফা মীর শওন ও নাদিম হাসান আনিস নামের দুইজনকে পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি মতে, লুন্ঠিত গরু ও ট্রাক উদ্ধার ও ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে।এ ঘটনায় রূপগঞ্জ থানায় নিয়মিত ডাকাতি মামলা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র মামলার রুজু প্রক্রিয়াধীন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...