নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সালিশিকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনার এক সপ্তাহে গ্রেপ্তার হয়নি কেউ, ক্ষোভ
সালিশিকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনার এক সপ্তাহে গ্রেপ্তার হয়নি কেউ, ক্ষোভ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৮ মার্চ, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ  বিচার সালিশের রায় বিপক্ষে যাওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালিশিকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় এক সপ্তাহ পেরুলেও কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে। গত (০১ মার্চ) উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত শালিসি হলেন উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পাড়াগাঁও এলাকার মৃত নুর ইসলামের ছেলে ফজুলল হক (৫০)। এ ঘটনায় আহত শালিসির ছেলে বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।  আহত শালিসির ছেলে ফেরদৌস ভুইয়া জানান, বড়ালু পাড়াগাঁও এলাকার নুর আলম ও স্বাধীনদের বিরোধের বিষয়ে গত ১ মার্চ বিকালে নুর আলমের বাড়িতে মিমাংসা করার লক্ষ্যে বিচার শালিসে বসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় তার বাবা ছিলেন বিচারের সভাপতি। ওই বিচারে নুর আলমের বিপক্ষে রায় চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন শালিসে থাকা আমার বাবার উপর। এসময় নুর আলমসহ তার বাড়িতে থাকা শাহিন ভূঁইয়া, শাকিল ভূঁইয়া, আসিফ, ইউনুছ, শিমুলসহ অজ্ঞাত ৫/৬ জন মিলে তার বাবা ফজলুল হকের উপর হামলা চালায়। এসময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র রামদা, চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় সামসুল হক নামের আরেক শালিসি এগিয়ে আসলে তারা তাকেও পিটিয়ে জখম করে। এসময় তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তার বাবা ফজলুল হক ও সামসুল হককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তার বাবা ফজলুল হককে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় আহতের ছেলে বাদী হয়ে মামলা করেছেন। আসামীদের Integrated অভিযান অব্যাহত রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...