নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   আইন-অপরাধ   পুলিশ পরিচয়ে গরু বোঝাই ট্রাকে ডাকাতি | ১৯টি গরু উদ্ধার, ৬ ডাকাত গ্রেপ্তার
পুলিশ পরিচয়ে গরু বোঝাই ট্রাকে ডাকাতি | ১৯টি গরু উদ্ধার, ৬ ডাকাত গ্রেপ্তার
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৮ মার্চ, ২০২৩
নাজিম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে গরু বোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় আন্ত জেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতি হওয়া ১৯টি গরু ও একটি ট্রাক উদ্ধার করা হয়। গত (৬ মার্চ সোমবার) ভোররাতে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের এশিয়ান হাইওয়ে ফ্লাইওভার এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। এ ব্যাপারে গরু ব্যবসায়ী জমির হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। গ্রেপ্তাররা হলেন, তোফ মীর শাওন (৩৩), নাদিম হাসান আনিস (৩০), জুয়েল (২৯), কাউছার (৩০), ফরহাদ (২৬), মোজাম্মেল (২৬)। গ্রেপ্তররা রূপগঞ্জ, ডেমড়া ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন।গরু ব্যবসায়ী জমির হোসেন জানান, তিনিসহ সঙ্গীয় নুরনবী, মোবারক বেপারী, জলিল মিয়া ও রিমন দীর্ঘদিন ধরে একসাথে গরুর ব্যবসা করে আসছেন। তাদের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার বিভিন্ন এলাকায়। গত ৫ মার্চ বিকেলে দিনাজপুর জেলার রানী শংকর থানার নেক মুরাদ হাট থেকে ১১ লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে ১৫টি গরু ক্রয় করেন। পরে গরু গুলো ট্রাক বুঝাই করে দিনাজপুর থেকে কুমিল্লর উদ্দেশ্যে রওনা দেন। গত ৬ মার্চ ভোর রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় অবস্থিত এশিয়ান হাইওয়ে সড়কের ফ্লাইওভার অতিক্রম করাকালে ৭/৮ জনের একটি ডাকাত দল বিভিন্ন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এবং পিস্তল হাতে নিয়ে নিজেদের জেলা গোয়েন্দা পুলিশ ডিবি পরিচয় দেন। পরে ট্রাক চালক জাহাঙ্গীর হোসেনকে কাগজপত্র দেখার নামে পিস্তল ঠেকিয়ে হাতুড়ি পিটা করে গুরুতর আহত করে রাস্তার পাশে ফেলে দেয়। জমির হোসেনসহ গরুর ব্যবসায়ীদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা লুট করে তাদেরকেও রাস্তার পাশে ফেলে দিয়ে গরু বোঝাই ট্রাক নিয়ে ডাকাতরা পালিয়ে যায়।পরে গরু ব্যাবসায়ী জমির হোসেন একটি অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ ও ইন্সপেক্টর আতাউর রহমানের নেতৃত্বে রূপগঞ্জ থানার একদল পুলিশ ডাকাতদের গ্রেপ্তার ও ডাকাতি হওয়া গরুসহ ট্রাক উদ্ধার অভিযানে নামেন। এক পর্যায়ে ৭ মার্চ ভোরে ঢাকার ডেমরা থানার সারুলিয়া বাজারের মুরাদ কসাইয়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে ডাকাত দলের ওই ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ডাকাতি হওয়া ওই ১৫টি গরুসহ অন্যান্য জায়গায় ডাকাতি হওয়া আরো ৪টি গরুসহ সর্বমোট ১৯টি  উদ্ধার করা হয়।ডাকাতি হওয়া গরু উদ্ধার ও আসামি গ্রেপ্তার করায় রূপগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানান গরু ব্যবসায়ীরা ।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, গ্রেপ্তারকৃতরা এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন মহাসড়কে ডিবি পুলিশ ও র‍্যাব পরিচয়ে গরু ও মালবাহী ট্রাক এবং বিদেশ ফেরত যাত্রীসহ বিভিন্ন যানবাহনে ভয়ভীতি প্রদর্শন করে লুন্ঠন করে নিত। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...