নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৪ জন আহত
আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৪ জন আহত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে বন্দর থানা পুলিশ।
সোমবার (১৩ মার্চ) দুপুরে বন্দর থানাধীন মুকুলদি এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। বন্দর থানা যুবলীগ কর্মী দুই রাজু গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জড়ানো সংঘর্ষের ঘটনায় তিন জনের আবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
গুরুতর আহতরা হলেন মামুন, প্রান্ত ও রহিম। এর মধ্যে রহিমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
ঘটনার প্রতক্ষদর্শীদের বরাতে জানা গেছে, স্থানীয় যুবলীগ কর্মী আকিব রাজু ও রাজু আহমেদের অনুসারীরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান। উভয় গ্রুপের সন্ত্রাসীরা সকাল থেকে দুপুর পর্যন্ত এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন। এই নিয়ে এলাকায় থম থমে পরিবেশ বিরাজ করছিলো। হঠাৎ দুপুরের দিকে মুকুলদি এলাকায় উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে এলাকায় কিছুটা স্বস্তি ফিরলেও কাটেনি আতঙ্ক।
এই বিষয়ে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৪জন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...