নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   আপন ভাইদের অত্যাচার থেকে বাঁচার আকুতি 
আপন ভাইদের অত্যাচার থেকে বাঁচার আকুতি 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে আপন ভাইদের অত্যাচার নির্যাতনের হাত থেকে বাঁচতে স্বপরিবারে সংবাদ সম্মেলম করেছেন মোঃ জনু ময়া নামে এক ভুক্তভোগী ও তার পরিবার। মঙ্গলবার দুপুর ২টায় আড়াইহাজার থানা প্রেসক্লাবে এসেতারা এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মোঃ জনু মিয়া ও তার স্ত্রী মিনারা বেগম জানান, জনু মিয়া দীর্ঘ ২৩ বছর সৌদী প্রবাসে ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় তার অপরাপর ভাই আরফান, ইসলাম, রফিজউদ্দিন, শফিজউদ্দিন ও হাবিবুর রহমান অপর একটি পক্ষের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে একজনকে খুন করে এবং সেই খুনের মামলা আপোষ করতে গিয়ে জনু ময়িার ১০ শতাংশ জমি বাদী পক্ষকে দিয়ে দেয় যদিও  তিনি ওই মামলার আসামী ছিলেন না। কিন্তু যে সম্পত্তি নিয়ে সংঘর্ষ হয়েছিল সেই সম্পত্তি পাওয়ার পর এর ভাগ তাকে দিচ্ছেন না। এর পর তিনি দেশে আসার পর  তার মায়ের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকায় বন্ধক রাখা ৫৭ শতাংশ নাল জমিও তার ভাইয়েরা বলপূর্বক জবরদখল করে নেয়। তা ছাড়া জনু মিয়ার মালকিানাধীন ৪ শতাংশ সম্পত্তির উপর নির্মিত একটি মার্কেট বলপূর্বক জবরদখল করার চেষ্টা করছে তার ভাইয়েরা। সর্বশেষ গত ৯ মার্চ দুপুরে ছয় ভাইয়ের সম্মিলিত খরচে চাষকৃত পুকুরের মাছ ধরে নিয়ে বাকী ৫ ভাইয়ের পরিবারের মধ্যে ভাগবাটোয়ারা করে নেওয়া হয়। ওই মাছের ভাগ থেকে জনু মিয়াকে বঞ্চিত করা হয়েছে। তার ভাইয়েরা কথায় কথায় জনু মিয়া ও তার স্ত্রীকে প্রাণ নাশের হুমকী দিয়ে মারপিট করতে উদ্যত হয় এবং বেশ কয়েকবার মারপিট ও করেছে।
এ সমস্ত অপরাধ মূলক কর্মকান্ডে অতিষ্ট হয়ে জনু মিয়া আড়াইহাজার পৌরসভার মেয়র বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করলে তার ভাইয়েরা পেশি শক্তির বলে দম্ভের সাথে পৌরসভা অফিসের দেয়া পর পর তিনটি নোটিশ প্রত্যাখ্যান করে । পরে তিনি সোমবার সকল ঘটনা উলে­খ করে  আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জনু মিয়ার স্ত্রী মিনারা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী বিদেশ থেকে দেশে ফিরে আমার দুই ছেলেকে টাকা পয়সা খরচ করে সৌদী আরবে পাঠান। কিন্তু আমার দেবরেরা আমার ছেলেদেরকে ভুল বুঝিয়ে আমার পিিরবারের কাছ থেকে তাদেরকে বিচ্ছিন্ন রেখেছে এবং আমার ছেলেদের বিদেশের রোজগার কৃত সকল টাকা পয়সা ফুসলিয়ে আত্মসাৎ করছে। জনু মিয়া ভাইদের দ্বারা প্রাণ নাশের হুমকীতে স্বপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই নূর এ আলম সিদ্দকী জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...