নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার দুই  আসামী গ্রেফতার
চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার দুই  আসামী গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ রূপগঞ্জের চাঞ্চল্যকর  রাকিব হত্যা মামলার দুই পলাতক  আসামীকে র‌্যাব-১১ গ্রেফতার করেছে।
র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ মঙ্গলবার
১৪ মার্চ রাতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার এজাহারনামীয় আসামী ১। জাকির হোসেন (৪৫), পিতা- মৃত আছমত আলী এবং ২। মোঃ ইলিয়াস হোসেন (২৪), পিতা- মোঃ আলমগীর হোসেন, উভয় সাং- গোলাকান্দাইল, থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’দ্বয়কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, ভিকটিম রাকিব হোসেন রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় তার বোন আখি আক্তারের নির্মানাধীন ভবন দেখাশুনা করতো। স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজগ্রæপ জাকির গ্রæপের লিডার জাকির হোসেন ও ইলিয়াস হোসেনসহ তাদের অন্যান্য সহযোগীরা ভিকটিম রাকিবের নিকট হতে তার তত্ত¡াবধানে উক্ত নির্মানাধীন ভবনের জন্য চাঁদা দাবী করে। ভিকটিম রাকিব চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এতে জাকিরগ্রæপ রাকিবের উপর ক্ষুদ্ধ হয়ে গত ২১/০৯/২০২২ খ্রিঃ রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় ভিকটিম রাকিব গোলাকান্দাইল পূর্বপাড়া হান্নানের চায়ের দোকানে অবস্থান করাকালে গ্রেফতারকৃত আসামী জাকির ও ইলিয়াসসহ জাকিরগ্রæপের অন্যান্য সদস্যরা মিলে অতর্কিতভাবে ভিকটিম রাকিবের উপর হামলা করে। আসামীদের নিকটে থাকা দেশীয় অস্ত্র দ্বারা নৃশংসভাবে ভিকটিম রাকিবকে উক্ত ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করে। এই পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চা ল্যের সৃষ্টি হয়।
উক্ত ঘটনায় ভিকটিমের বোন আখি আক্তার বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৫৯, তারিখ ২২ সেপ্টেম্বর ২০২২। উক্ত হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় আসামীরা কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং জাকির ও ইলিয়াসকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা বর্ণিত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য সিআইডি, নারায়ণগঞ্জ-এর তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...