নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   নিতাইগঞ্জে খাদ্য গুদামে বিস্ফোরণ আগুন, নিহত ১ দগ্ধ আহত ৮ | ভবনটি ঝুকিপূর্ণ ঘোষনা
নিতাইগঞ্জে খাদ্য গুদামে বিস্ফোরণ আগুন, নিহত ১ দগ্ধ আহত ৮ | ভবনটি ঝুকিপূর্ণ ঘোষনা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৮ মার্চ, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ডাল ভূষা ব্যাবসা কেন্দ্রে দু’তলা ভবনের একটি খাদ্য গুদামে বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে ১ জন নিহত ও ৮ জন দগ্ধ হয়েছেন।
শনিবার ১৮ নভেম্বর সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। যেকোন সময় ভবনটি ধ্বসে পড়তে পারে। বিস্ফোরনে চারটি দোকান ঘর দু’তলা ভবনের ঘরের ছাদ ভেঙ্গে পরেছে। ঝড়াজীর্ন ভবনটি বিস্ফোরনে ক্ষতিগ্রস্ত হয়ে ধসে পড়ার আশংকায় ঝুকিপূর্ণ  ঘোষনা করেছে ফায়ার সার্ভিস। এ ভবনের পাশের সড়ক জনচলচল বন্ধ রাখা হয়েছে।
এতে করে ওই ভবনের আশপাশে অন্তত ২০/ ২৫ টি পাইকারী ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ঘটনার পর ওই ভবনে বিস্ফোরনের কারন অনুসন্ধান করতে বিকেল চারটায় ঢাকা থেকে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে। এ ঘটনা নিহতের নাম আওলাদ। আহতদের নাম হোসেন, রাজন, রবি, হযরত, জাহাঙ্গীর, সেন্টু, বিল্লাল, নাহিদ। তবে আহতদের পরিচয় ও ঠিকানা যানা যায়নি । শনিবার সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। যেকোন সময় ভবনটি ধ্বসে পড়তে পারে।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জেলার সহকারি উপ পরিচালক ফখরুদ্দিন জানান, আগুনের ঘটনায় ভবনটি সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এটি অনেক পুরাতন ভবন। এ ঘটনায় একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। আরো ৯ জন আহত হয়েছেন। এটি একটি  ডাল ভূষা গুদাম ছিল। আগুন ও বিস্ফোরনের সূত্রপাত তদন্তের পর বলা যাবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিল  অসিত বরন বিশ্বাস জানিয়েছেন, ভবনটি অত্যান্ত ঝুকিপূর্ণ হওয়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গত ৫ বছর আগে ভবন মালিককে চিঠি দিলেও তারা কোন ব্যাবস্থা নেয়নি। এ বিষয়ে জেলা প্রশাসন ফায়ার সার্ভিস একটি কমিটি গঠন করা হয়েছিল।
তবে স্থানীয় বাসিন্দা ও ব্যাবসা প্রতিষ্ঠানের কর্মচারীরা জানিয়েছেন, এই ভবনে গ্যাস লাইন আছে। একটি চুলায় শ্রমিকরা রান্নার কাজ করতো। সম্বনত গ্যাস পাইপ লিকেজে গ্যাস জমা হয়ে এ আগুন ও বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এর আগেও তিনবার এ ভবনে এমন আগুনের ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।
জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল জানান, এ ঘটনায় দগ্ধ একজন মারা গেছেন আরো ৫ জন দগ্ধ হয়েছেন। আপাতত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং এখান থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেয়া হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...