নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   রূপগঞ্জ থেকে ৭ লাখ টাকায় ভারতে পাচার করা দুই কিশোরী উদ্ধার 
রূপগঞ্জ থেকে ৭ লাখ টাকায় ভারতে পাচার করা দুই কিশোরী উদ্ধার 
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৭ লাখ টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে পাচার করা দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ মার্চ) সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর বর্ডার এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কিশোরীরা হলেন নরসিংদী জেলার মাদবদী থানার সন্তোশ দাসের মেয়ে শিলা রানী ও দিনাজপুর জেলা ও সদর উপজেলার বর্তমান ভুলতা এলাকার মনির মিয়ার বাড়ির ভারাটিয়া সকাল চন্দ্রের মেয়ে শ্যামলী রানী।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, গত ১ জানুয়ারি শিলা রানী ও শ্যামলী রানীকে মানবপাচারকারীরা অপহরণ করে নিয়ে যায়। পরে শ্যামলী রানীর মা মুক্তা রানী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা ও ভুক্তভোগীদের হোয়াটসঅ্যাপে কথা বলার সুত্র ধরে নবী মিয়াকে গ্রেপ্তার করা হয়। নবী মিয়ার জানানো মতে ঠিকানা থেকে পাচার হওয়া কিশোরী শিলা রানী ও শ্যামলী রানীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কিশোরীদের তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া দুই কিশোরী বলেন, আমরা রূপগঞ্জ উপজেলার আউখাব এলাকার এনজেড টেক্সটাইল নামের কারখানায় চাকরি করে আসছিলেন। চাকরির সুবাদে রশিদ নামের যুবকের সাথে আমাদের পরিচয় হয়।
গত ১ জানুয়ারি রশিদ আমাদেরকে বিউটি পার্লারে বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে চাকুরী দিয়া বিদেশে পাঠাবে বলে প্রথমে চিটাগাংরোডে নিয়ে যান। পরে সেখানে থাকা নবী মিয়ার সাথে পরিচয় করিয়ে দেন। পরে তারা আমাদেরকে গুলিস্তান বাস স্টেশনে নিয়ে যান। এরপর তাদের আরেক সহযোগী শাকিলের সাথে পরিচয় করিয়ে দেন। পরে শাকিলসহ ঢাকার বাড্ডা এলাকায় কাগজপত্র করার কথা বলে নিয়ে যান। রাতে বাসে করে যশোর নিয়ে যান। পরে যশোর থেকে ঝিনাইদহ জেলার মহেশপুর বর্ডার এলাকা দিয়ে  ভারতে পাচার করে দেন। সেখানে গিয়ে জানতে পারি তারা আমাদেরকে খারাপ কাজের উদ্দেশ্যে ভারতের দুজন লোকের কাছে বুঝিয়ে দিয়ে চলে যায়। আমরা তখন বুঝতে পারি যে আমাদেরকে ৭ লাখ টাকার বিনিময়ে পাচার করে দেয়া হয়েছে। বহু কৌশলে তাদের হাত থেকে ভারতের  বনগাঁ জেলার মৌসুমপুর বর্ডার এলাকার পরিতোষ এর বাড়িতে গিয়ে আশ্রয় নেই। আশ্রয়কৃতের মোবাইলে আমাদের পরিবারের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পুলিশ আমাদেরকে ভারত থেকে বিভিন্ন কলাকৌশলে এনে বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর বর্ডার এলাকা থেকে উদ্ধার করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...