নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   শীতলক্ষ্যা নদীর পাড় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ
শীতলক্ষ্যা নদীর পাড় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩
সিদ্ধিরগঞ্জ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত এক নারীর লাশ পাওয়া গেছে। বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের  ৫ নংওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার শশ্মাণ ঘাটে নদীর তীরে অজ্ঞাত ওই নারীর লাশটি দেখতে পায় স্থানীয়রা।
পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ূন ঘটনাস্থলে যান।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন বলেন, বুধবার সকালে অজ্ঞাত এক নারীর লাশ ভাসতে দেখা যায় শীতলক্ষ্যা নদীতে। ওই নারীর পড়নে একটি বেগুনি রংয়ের বোরখা ছিলো। লাশটি উপুর হয়ে নদীতে ভাসছিলো। পরে আমরা বিষয়টি নৌ পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করি। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ুন বলেন ১১টায় ঘটনাস্থল এসে উপস্থিত হন। পুলিশ স্থানীয়দের মাধ্যমে শীতলক্ষ্যায় ভাসমান লাশের খবর পায়। এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। যেহেতু লাশটি নদীতে পাওয়া গেছে তাই আমি নারায়ণগঞ্জ নৌ-পুলিশের কাচপুর ফাড়িকে বিষয়টি অবহিত করি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা।
এদিকে বেলা সাড়ে ১২টায় লাশ উদ্ধারস্থলে এসে উপস্থিত হয় নারায়ণগঞ্জ নৌ-পুলিশের উপ-পরিদর্শক তজিমল। তিনি জানান, শীতলক্ষ্যায় ভাসমান লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের চেহারাটি অর্ধগলিত হওয়ায় সঠিক বয়স অনুমান করা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে আনুমানিক ৩০ বছর হতে পারে। লাশটি ময়না তদন্তের জন্য পাঠাচ্ছি। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। এদিকে পিবিআই নারায়ণগঞ্জ ইউনিটের একটি দল লাশ উদ্ধারস্থল পরিদর্শন করেছেন। তারা অজ্ঞাত ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কাজ করছেন। এছাড়াও মৃত্যুর আসল কারন উদঘাটনেও কাজ শুরু করছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...