নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে স্কুল ব্যাগে মদের বোতলসহ একজন গ্রেফতার
রূপগঞ্জে স্কুল ব্যাগে মদের বোতলসহ একজন গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৫ মার্চ, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ  রূপগঞ্জে বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার ভোরে উপজেলার গোলাকান্দাল ইউনিয়নের ভূমি অফিসের সামনের রাস্তা থেকে সিএনজিতে সন্দেহজনকভাবে তল্লাশি চালিয়ে রাব্বি (১৯) নামে একজনের স্কুল ব্যাগ থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ভুলতা পুলিশ ফাঁড়ির এস.আই মিজানুর রহমান ও তার সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করে ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেন ।

ভুলতা পুলিশ ফাঁড়ির এস আই মিজানুর রহমান জানান, আমরা আমাদের কর্তব্য পালনরত অবস্থায় সন্দেহজনক কিছু সিএনজিতে তল্লাশি চালাই। শনিবার ভোর ৫ঃ৪০ মিনিটের দিকে গোলাকান্দাইল ভূমি অফিসের সামনের রাস্তায় তল্লাশি চালিয়ে রাব্বি (১৯) নামের একজনের সাথে থাকা স্কুল ব্যাগের থেকে ৮ বোতল বিদেশী মদ সহ তাকে আটক করা হয়।
এ সময় আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি, তার নাম- রাব্বি (১৯), পিতা- ওমর আলী, সাং- রাংকিয়া, থানা- ঝিনাইগাতি, জেলা- শেরপুর। সে শেরপুরের সীমানায় থাকা ভারতের ভার থেকে এই বিদেশী মদ নিয়ে এসে প্রতিনিয়ত সোনারগাঁও থানার মদনপুরে সাপ্লাই দিয়ে থাকে।

এ ব্যাপারে ভূলতা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, প্রতিনিয়ত আমাদের পুলিশরা ডিউটি পালন করে যাচ্ছে। বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীদের ধরতে সক্ষম হচ্ছি। প্রতিদিনের মত শনিবার ভোর ৫ঃ ৪০ মিনিটের দিকে আমাদের ভূলতা পুলিশ ফাঁড়ির টহল টিম ডিউটি পালন করার সময় সন্দেহজনকভাবে তল্লাশি চালিয়ে সিএনজি থেকে রাব্বি নামের ১ মাদক ব্যবসায়ীকে ৮ বোতল বিদেশী মদ সহ আটক করেন। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এফ এম সায়েদ বলেন, বিদেশী মদের বোতলসহ রাব্বি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...