নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   ২৬ মার্চে রূপগঞ্জে মু‌ক্তি‌যোদ্ধা‌দের সংবর্ধনা, পুরস্কার ও ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠিত
২৬ মার্চে রূপগঞ্জে মু‌ক্তি‌যোদ্ধা‌দের সংবর্ধনা, পুরস্কার ও ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ -রূপগঞ্জ প্রতিবেদকঃ  ২৬ মার্চ উপলক্ষ্যে রূপগঞ্জে মু‌ক্তি‌যোদ্ধা‌দের সংবর্ধনা, পুরস্কার ও ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ মার্চ) সকালে মুড়াপাড়া বীর প্রতীক গাজী অ‌ডি‌টেরিয়া‌মে বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের সংবর্ধনা, পুরস্কার ও ক্রেষ্ট বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী (বস্ত্র ও পাট) গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্যে মন্ত্রী বলেন “বঙ্গবন্ধু আমাদের দেশ স্বাধীন করে দিয়েছে আর বঙ্গবন্ধু কন্যা দেশের মুখ উজ্জ্বল করে যাচ্ছেন। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যা‌ণে কাজ ক‌রে যা‌চ্ছে উ‌ল্লেখ ক‌রে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) আরো ব‌লেন, “নিজের জীবনকে তুচ্ছজ্ঞান করে মুক্তিযুদ্ধে অনন্য অবদান রেখে মুক্তিযোদ্ধারা আমাদেরকে একটি স্বাধীন দেশ ও একটি লাল-সবুজ পতাকা উপহার দিয়েছেন। জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের সঠিক মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠিত করতে এবং তাদের সর্বোচ্চ স্বীকৃতি দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের জন্য বর্তমান সরকার উল্লেখযোগ্য সুযোগ-সুবিধার বাস্তবায়ন করে যাচ্ছেন।

এসময় অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপ‌জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, জেলা পুলিশের এএসপি (গ সার্কেল) আবির হোসেন, উপ‌জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুল হাসান মারুফ, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এএফএম সা‌য়েদ, উপ‌জেলা মু‌ক্তিযোদ্ধা সংস‌দের কমান্ডার আমান উল্লাহ, মুড়াপাড়া সরকারী ক‌লে‌জের অধ্যক্ষ হা‌ফিজুর রহমান সহ অ‌নে‌কে । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...