নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   শীতলক্ষ্যা বুড়িগঙ্গা যোগাযোগ মাধ্যম কংস নদীর বিলুপ্তিতে প্রতিবাদ করেন কবি ইয়াকুব
শীতলক্ষ্যা বুড়িগঙ্গা যোগাযোগ মাধ্যম কংস নদীর বিলুপ্তিতে প্রতিবাদ করেন কবি ইয়াকুব
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৭ মার্চ, ২০২৩
শাহাদাৎ হোসেন ভূঁইয়াঃ সিদ্ধিরগঞ্জে কংস নদীর করুন ইতিহাস। এক সময় লক্ষ্যা নদী ও বুড়িগঙ্গা নদীর মধ্যে সংযোগ সৃষ্টি করে এই নদী। তখনকার দিনে যখন নারায়ণগঞ্জবাসীর চলাচল ও যোগাযোগের জন্য কোন সড়ক ছিলো না তখন এই কংস নদী ধনী গরীব সকল মানুষের একমাত্র ভরসা ছিলো।
এই নদী আটি গ্রাম হয়ে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা দিয়ে ফতুল্লা হয়ে বয়ে গেছে। পুরোনো বাসিন্দাগন এ নদীতে নৌকা ও ট্রলার ব্যবহার করে শহরে যাতায়ত করেছেন। কালের বিবর্তনে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে থেকে নদী ভরাট করা শুরু হয়। বর্তমানে যার কোন অস্তিত্ব নেই। ওই এলাকা ভ্রমন করলে মনেই হবে না এখানে এক সময় শ্রোত বহমান একটি নান্দনিক নদী ছিলো। এখন আপনি সেখানে দেখবেন নদী খেকোদের সৃ্ষ্ট বিশাল বহুতল ভবন। এর মধ্যে উল্লেখযোগ্য এম.এস টাওয়ার, এস.এম টাওয়ার। এছাড়াও যাদের নাম শোনা যায় নদী দখলকারী সফর ভূইয়া, মজিবুর রহমানের মতো রাঘব বোয়ালগন। যে দলই ক্ষমতায় থাকুক না কেন নদী খোরগন থেমে থাকেনি। তবে আমার মূল আলোচনা কয়েক দশকের এই নদীর বিলুপ্তিতে কারা প্রতিবাদ করেছেন? শুনলে অবাক হবেন মাত্র একজন ব্যক্তি। তিনি একজন কবি। কবি ইয়াকুব। তিনি সিদ্ধিরগঞ্জের একজন অল্প আয়ের মানুষ। তিনি তার কবিতার শব্দে চরম প্রতিবাদ করে চলেছেন অত্যন্ত সাহসের সাথে। সালাম জানাই তাকে। আমি তাকে অত্যন্ত পছন্দ করি। প্রথম যে দিন তিনি আমার চাষাড়া অফিসে আসলেন, তার প্রথম কথাটি ছিলো কংস নদী। আমি খুব অবাক হলাম তার কথাগুলো শুনে।
একজন মানুষের এত নদী প্রেম কিভাবে থাকতে পারে। আজ সেই নদী প্রেমের কারনে প্রভাবশালী মহল তার উপর হামলা চালিয়েছে। লেলিয়ে দিয়েছে টাকায় কেনা গোলামদের। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি চাই না আমরাও কবি ইয়াকুবের সাথে একাত্বতা প্রকাশ করে বিভিন্ন কর্মসূচী দেই। যা হবে সরকার ও প্রভাবশালী মহলের জন্য অত্যন্ত ভারী। প্রিয় ইয়াকুব আপনি একা নন। এগিয়ে চলুন বীরত্বের সাথে। একদিন সরকার ও প্রভাবশালী মহল তাদের অন্যায় ও অপরাধ স্বীকার করবে এবং ক্ষমা চাইবে।
লেখকঃ শাহাদাৎ হোসেন ভূঁইয়া।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...