নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা 
আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা  করে দুটি বেকারীকে  অর্থদন্ড প্রদান করা হয়েছে। সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।  এসময় তাকে  সহযোগিতা করেন  বিএসটিআই।
মঙ্গলবার (২৮ মার্চ) উপজেলার শিবপুর ও মুকুন্দী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দ্রব্যমূল্য বৃদ্ধি করায় দোকানিদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
সহকারী কমিশনার ভুমি পান্না আক্তার জানান,  আড়াইহাজারের শিবপুরের মদিনা বেকারিতে কাগজপত্র ঠিক না থাকায় ও অপরিষ্কার  অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক বিল্লালকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
আরেক অভিযানে উপজেলার মুকুন্দী  এলাকায় বিএসটিআই এর অনুমোদন না থাকা ও অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকায় ভাই বন্ধু বেকারিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও প্রতিষ্ঠানের মালিক গফুরকে সতর্ক করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন বিএসটিআই’র কর্মকর্তা রেবেকা সুলতানা, বিএসটিআই এর ফিল্ড অফিসার (সি এম) আজমির খান মজলিশ, আড়াইহাজার থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান ও  ইমরান হোসেন । এদিকে অভিযানে খবর পেয়ে অন্য দোকানীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...