নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও মাদক সম্রাজ্ঞী সাফাতুন গ্রেপ্তার 
রূপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও মাদক সম্রাজ্ঞী সাফাতুন গ্রেপ্তার 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২ এপ্রিল, ২০২৩
রূপগঞ্জ প্রতিবেদকঃ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোছাঃ সাফাতুন নেছা (৬০) কে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।
শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাফাতুন নেছা ঢাকা জেলার মোহাম্মদপুর থানার ডি ব্লক টাউনহল বিহারী ক্যাম্প এলাকার আঃ মালেকের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত সাফাতুন নেছা রাজধানী ঢাকাসহ নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকার একজন সিন্ডিকেট মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ক্রয় করে নিজ হেফাজতে রেখে রাজধানীসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।
১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ২০০৪ সালে মোহাম্মদপুর থানায় মামলা হয়। পরবর্তীতে তার গ্রেফতারী পরোয়ানা হলে সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে পুনরায় মাদকদ্রব্য ব্যবসা শুরু করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...