নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটো চালক নিহত আহত ৪জন
রূপগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটো চালক নিহত আহত ৪জন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২ এপ্রিল, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ -সিলেট মহা সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জে বরপা এলাকায় মাইক্রোবাসের বাসের ধাক্কায় শহিদুল ইসলাম (৪১) নামে এক অটো চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।রবিবার (২ এপ্রিল) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বরপা এএসবিআরএম রোলিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম রংপুর জেলার মিঠাপুকুর এলাকার রসিদপুর গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে। ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আফাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকালে একটি অটোরিকশা উপজেলার বরপা থেকে যাত্রী নিয়ে রূপসীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহা সড়কের বরপা এলাকায় এএসবিআরএম রোলিং মিলস এর সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-১৬-০১৭১) অটো রিকশাটিকে ধাক্কা দেয় । এতে অটো রিকসাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটো চালক শহিদুল নিহত হন। এ ঘটনায় অটোর আরও চারজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এসআই আফাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক মাইক্রোকে ধাওয়া করলে ভুলতা আড়াইহাজার সড়কে বাসটি রেখে চালক পালিয়ে যায়। পরে পুলিশ মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...