নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা
আড়াইহাজারে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে নিহত কামাল হোসেন (৬০) এর স্ত্রী রোকেয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে রোববার বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ গ্রামের মৃত আতাবুর ওরফে আলতার ছেলে সায়েম ও তার স্ত্রী সাথীর মারপিটের কারণে কামাল নিহত হয় বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
এলাকাবাসির সূত্রে জানা যায় যে, কামাল এবং সায়েমের পরিবারের মধ্যে সম্পত্তি সংক্রান্ত দ্ব›দ্ব ছিল। ঘটনার সময় কামালের শিশু কন্যা তন্নি (৯) এর একটি দুষ্টুমীর বিষয়কে কেন্দ্র করে কামাল এবং সায়েমের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর পর কামাল মসজিদে নামাজ পড়তে যায় এবং মসজিদ থেকে বাড়ীতে ফিরে অসুস্থ হয়ে পড়ে। এর পর তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষার রিপোর্টের মাধ্যমে কামালকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনেরা লাশ বাড়ীতে নিয়ে যাওয়ার পর সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে।
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা রুজু হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...