নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা | গ্রেফতারের চেষ্টা
পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা | গ্রেফতারের চেষ্টা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

শহিদুল ইসলাম শিপু – বন্দর প্রতিবেদকঃ  বন্দরে মেরাজ(১৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা । সোমবার রাতে বন্দরের রূপালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেরাজ বন্দরের ছালেহনগড় এলাকার এজাজ মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় আলআমিন(২৭) নামের এক যুবক আহত হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে মেরাজ নিহত হওয়ার খবরে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উত্তেজিতরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়ার বাড়িতে হামলা ও ভাংচুরসহ বন্দর সালেহনগর এলাকার কয়েকটি বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়ার চাচাতো ভাই সোয়েব ও রবিনসহ এলাকার সন্ত্রাসী পিংকি, বাবু, মানিক, রানা ও নাদিমসহ অজ্ঞাত নামা ৫/৬ জন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রুপালী আবাসিক এলাকার এজাজ মিয়ার ছেলে মেরাজ ও তার বন্ধু আলামিনের উপর পূর্ব শত্রæতার জের ধরে অতর্কিতে হামলায় চালায়। এ সময় হামলাকারীরা মেরাজ ও আলআমিনকে কুপিয়ে জখম করে হত্যা নিশ্চিত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রæত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধিন অবস্থায় মেরাজের মৃত্যু হয়। মেরাজের মৃত্যুর খবর এলাকায় পৌছলে মেরাজের সমর্থকরা ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহীন মিয়ার বাড়িতে হামলা ও ভাংচুরসহ সালেহনগর এলাকার কয়েকটি বাড়ি ভাংচুর করে।

এ ব্যাপারে রুপালী আবাসিক এলাকাবাসী জানান, ২১ নং ওয়ার্ড বিএনপি নেতা কাজলকে পিটিয়ে জখম করার ঘটনার জের ধরে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে। সোয়েব বন্দর থানার সালেহনগর এলাকার খলিলুর রহমান ও রবিন একই এলাকার জলিলুর রহমানের ছেলে এবং কাউন্সিলর শাহীন মিয়ার ভাতিজা বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত হওয়ার খবরের সত্যতা স্বীকার করে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...