নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   জমি দখল নিতে প্রতিপক্ষের ঘরে আগুন | ভুয়া সাংবাদিক গ্রেপ্তার
জমি দখল নিতে প্রতিপক্ষের ঘরে আগুন | ভুয়া সাংবাদিক গ্রেপ্তার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ -রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের মধুখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে এক ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামী ভুয়া সাংবাদিক অভিযুক্ত হাসেমকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

তার বিরুদ্ধে জমি দখল, জালিয়াতি, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার মধুখালীর বাসিন্দা শাহাজাহান মিয়ার বসত ঘরে দেয়া আগুনে পুড়ে নগদ অর্থসহ ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়। রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মধুখালীর বাসিন্দা শাহজাহান মিয়ার ছেলে রাসেল মিয়া বাদি হয়ে আগুন দেয়ার অভিযোগ করলে সেটা মামলা হিসাবে দায়ের হয়। পরে এর প্রধান অভিযুক্ত আবুল হোসেনের ছেলে হাশেম থানায় এসে নিজেকে সাংবাদিক পরিচয় দিলে সন্দেহ হয়। পরে তার পরিচয় জানতে চাইলে একটি অনিবন্ধিত অনলাইন পোর্টালের কার্ড ও ফিতা দেখায়। যার বৈধতা নাই পাশাপাশি তার বিরুদ্ধে আগুন দেয়ার অভিযোগে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত হাশেমকে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, হাশেমের রয়েছে একটি সন্ত্রাসী বাহীনি। ওই বাহীনির প্রধান হলো মমিনের ছেলে হাবিবসহ মাদকসেবী কতিপয় তরুণ। সে অনিবন্ধিত অনলাইন পোর্টালের পাশে একুশে সংবাদ নাম ব্যবহার করে নিজেকে সাংবাদিক দাবী করে টহল পুলিশকে নানা ঘটনায় প্রভাবিত করে।

তার পরিবারের দেয়া তথ্যে জানা যায়, সে ৮ম শ্রেণি পর্যন্ত লেখা পড়া করেছেন। তার সহযোগীদের মাঝে বেশিরভাগই মাদক কারবারি। পরিবেশ সাংবাদিক সোসাইটি নামে একই প্রকৃতির আরও লোক নিয়ে পূর্বাচল ও রূপগঞ্জ সদর ইউনিয়ন এলাকায় প্রকাশ্যে নানা অপরাধমুলক কর্মকান্ড ঘটিয়ে যাচ্ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...