নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ কিরে দোস্ত, ইফতারের আর আধ ঘণ্টা সময় বাকি, তুই কই?’ ইফতার পার্টিতে যোগ দিতে বিকেলে এক বন্ধুর দেরি দেখে মুঠোফোনে বন্ধুর খবর নিচ্ছিল আরেক বন্ধু। বঙ্গবন্ধু রোডে আছে শুনে হাসি ফুটে বন্ধুটির মুখে। নারায়ণগঞ্জ শহরের হৃদম কমিউনিটি সেন্টারে ৭ এপ্রিল ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিতে ততক্ষণে হাজির একদল মধ্যবয়সী তরুণ-তরুণী। তারা পেশায় কেউ চিকিৎসক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পুলিশ কর্মকর্তা, কেউ সাংবাদিক, কেউ ব্যবসায়ী, কেউ নারী উদ্যোক্তা আবার কেউবা প্রবাসী। যে কোনো উপলক্ষ পেলেই ওরা (পিকনিক, ইফতার, ঈদ পুনর্মিলনী ও গেট টুগেদার) সাময়িক সময়ের জন্য সংসার-সন্তান ও ব্যক্তিগত কাজ কর্ম ফেলে ছুটে আসে স্কুল বন্ধুদের হৃদয়ের টানে। শুক্রবার এমনই এক দৃশ্যের অবতারণা হয় জেলার এসএসসি ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে।

 

মানবিক বন্ধু এম এ মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় প্রাণবন্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ এর সভাপতি ডাঃ ফরহাদ আহমেদ জেনিথ। হৃদয়ের টানে বিভিন্ন স্কুলের প্রায় আড়াইশো সহপাঠী ইফতারে অংশ নেয়। জীবন ও জীবিকার টানে সবাই কর্মব্যস্ত জীবন কাটালেও শুধুমাত্র ইফতার অনুষ্ঠানে যোগ দিতে তারা ছুটে আসেন। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে বিভিন্ন স্কুলের সহপাঠীরা স্বতঃস্ফূর্তভাবে ইফতার পার্টিতে যোগ দেন। ইফতারের আগে এক দফা ও ইফতার শেষে নামাজ পড়ে আরেক দফা স্মৃতিচারণমুখর হয়ে উঠে আড্ডা। সহপাঠীদের সঙ্গে আড্ডার পাশাপাশি মুখরোচক ইফতারের খাবার তুলে দিতে কয়েকজন বন্ধু ইফতার সামগ্রী পরিবেশন করেন। কখন যে এশার নামাজের ওয়াক্ত হয়ে যায় তা কেউ বুঝতেই পারেনি। কেউ একজন যখন তারাবি নামাজের কথা মনে করিয়ে দেয় তখনই সবার সম্বিত ফিরে।
বিদায় নিয়ে চলে আসার সময় বন্ধুদের জন্য অপেক্ষা করে আরেক চমক। অনুষ্ঠানের অন্যতম আয়োজক ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের সহ-সভাপতি জিতু সুমন, সমাজকল্যাণ সম্পাদক আহমদ আলী সজিব, স্কুল প্রতিনিধি সায়েম কবীর বন্ধুদের হাতে একটি বিরানীর প্যাকেট তুলে দিয়ে বলেন, শুধু বন্ধুরা উপস্থিত হলেও তাদের স্ত্রী ও সন্তানরা অনুষ্ঠানে আসতে পারেনি। তারাও যেন আনন্দের অংশ হতে পারে এজন্য এ চমক।
৭ এপ্রিল শুক্রবার সাবলীল অনুষ্ঠানে গ্রুপের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ দোলন জানান, বিভিন্ন অনুষ্ঠানে তারা স্কুল বন্ধুদের একত্র করার প্রচেষ্টা চালান। বিদায় বেলায় একে একে সবাই আবারও শিগগিরই মিলিত হওয়ার প্রতিশ্রুতি দেন। আর বন্ধুদের সঙ্গে ইফতার করলে মনে হয় পরিবারের সঙ্গে ইফতার করছি। কথাগুলো বলছিলেন মাসুম শেখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আফরিন সুলতানা জেমী, আক্তার হোসেন, সাহেলা পারভিন মিলি, শরীফ হোসেন, আকলিমা লিমা, নাইম চৌধুরী, ডাঃ শারমিন সিদ্দিকী রুমকী, ডাঃ রিগ্যান, মাকসুদা পারভিন পান্না, জানে আলম, সোহাগ খান, মোঃ আল আমিন, জুলিয়া আক্তার, হালিমুল্লাহ টিটু, শামীমা জাহান, মামুন ফকির, ফারজানা মিষ্টি, সাইফুল ইসলাম, সোলায়মান, মোঃ গিয়াস উদ্দিন, মামুন খাঁন সনেট সিনহা, ফিরোজ আলম, নূরে আলম, হায়দার, মুনতাসির, শরিয়ত উল্লাহ বাবু, শাওন, রিপন মাহমুদ আকাশ ও বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা এবং নারায়ণগঞ্জ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে সহপাঠীরা ইফতারে অংশ নেয়।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মোঃ রফিকুল ইসলাম। ইফতার মাহফিল শেষে গরীব অসহায় মানুষদের সহায়তা করার প্রত্যয়ে ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা বিতরণ করার ঘোষণা দেয়া হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...