নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   আওয়ামীলীগ নেতা কলির মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
আওয়ামীলীগ নেতা কলির মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ  রূপগঞ্জ উপজেলা আঃলীগের সদস্য, কাঞ্চন পৌর আঃলীগের সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা গোলাম রসুল কলির নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

গতকাল ৯ এপ্রিল রবিবার ১০ টায় ঢাকা-বাইপাস সড়কের কাঞ্চন ব্রীজ সংলগ্ন মায়ারবাড়ি এলাকায় কাঞ্চন পৌরসভা আঃলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এ মানববন্ধন করে। মানববন্ধনে রূপগঞ্জ উপজেলা আঃলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ, নারী-পুরুষসহ এলাকাবাসী অংশ নেয়।

কাঞ্চন মানববন্ধনপূর্বক সভায় সভাপতিত্ব করেন কাঞ্চন পৌরসভা আঃলীগের সভাপতি নজরুল ইসলাম মাষ্টার। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আঃলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমায়েত হোসেন, কাঞ্চন পৌরসভা আঃলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মিলন মিয়া, নবারুণ জুট মিলের সিবিএ সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল জলিল, কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুর রহমান লিটু, কাঞ্চন পৌরসভা মহিলা আঃলীগের সভাপতি আনোয়ারা হক, সাধারণ সম্পাদক সামসুন্নাহার, কাঞ্চন পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি সোহাগ মিয়া, আঃলীগ নেতা নজরুল ইসলাম মোল্লা, ফজলুল হক মিয়া, কবির হোসেন, ফাইজুল হোসেন, আবু সাঈদ, যুবলীগ নেতা শহিদুল ইসলাম ও দেওয়ান নাঈম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় ও উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে গোলাম রসুল কলিকে ওই মামলায় আসামী করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা হওয়ায় সাংবাদিকদের অন্য পক্ষের কেউ কেউ গোলাম রসুল কলিকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করছে। আওয়ামীলীগ সবসময়ই সাংবাদিকদের পক্ষে ভূমিকা রাখে। সাংবাদিক সোহেল কিরণের উপর হামলাকারী আফজালকে গ্রেফতার করতে হবে। অহেতুক আওয়ামীলীগের নেতাকর্মীদের হয়রানি করা যাবে না। গোলাম রসুল কলির বিরুদ্ধে দায়েরকৃত প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় ও ঢাকা বাইপাস সড়কের কাঞ্চনে অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসুচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য গত ৪ এপ্রিল রাত ১০ টায় কাঞ্চন বাজারে চায়ের দোকানের পানি পানের গ্লাস ভেঙ্গে কাচ ভাঙ্গা দিয়ে কাঞ্চনের রিক্সাচালক আফজাল স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ প্রতিনিধি সোহেল কিরণের উপর হামলা চালায়। হামলায় কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা গোলাম রসুল কলিকে আসামী করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...