নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   চাঁদাবাজ ও ভুমিদস্যুতার বিরুদ্ধে এলাকাবাসির মানববন্ধন ও বিক্ষোভ 
চাঁদাবাজ ও ভুমিদস্যুতার বিরুদ্ধে এলাকাবাসির মানববন্ধন ও বিক্ষোভ 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে অব্যাহত ভুমি দস্যুতা আর চাঁদা না দিলেই ফেসবুকে অপপ্রচার চালিয়ে এবং মিথ্যে অভিযোগে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি।
১২ এপ্রিল বুধবার বিকালে রূপগঞ্জ থানা ভবনের সামনে হাজারো প্রতিবাদি জনতার অংশগ্রহণে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, দক্ষিণবাগ এলাকার বাসিন্দা বাসু মিয়ার ছেলে চাঁদবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত রাশেদুল ইসলাম রাশেদ একটি সন্ত্রাসী বাহীনি গঠন করে স্থানীয় নিরীহদের জমি প্রথমে জমা খারিজ ভুয়া কাগজে কেটে নেয়। পরে তা দখলে নেয়।এসবে প্রতিবাদ করলেই প্রকৃত জমি মালিকের উপর হামলা করে। পরবর্তীতে মামলা দিয়ে হয়রানী করে। এভাবে অর্ধশতাধিক জমি মালিককে হয়রানী করে অতীষ্ট করে তোলে। বক্তারা আরও বলেন৷ রাশেদ মুলত চাঁদাবাজ। তার চাহিদামতো চাঁদা না দিলেই হয়রানির শিকার হয় ভুক্তভোগীরা।
এ সময় এলাকাবাসীর বিক্ষোভে অংশ নেয় রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন নাদিম, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি  রহমতুল্লাহ, আওয়ামী  মহিলা লীগের  ইউনিয়ন সাধারণ সম্পাদক লাকী আক্তার প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...