নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   পিকআপ ছিনতাইকারীর ছুরিকাঘাতে চালক আহত, গাড়ি উদ্ধার
পিকআপ ছিনতাইকারীর ছুরিকাঘাতে চালক আহত, গাড়ি উদ্ধার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ  এশিয়ান হাইওয়ে রোডে পিকআপ ছিনতাইয়ের সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মন্জুর হোসেন নামের এক পিকআপ চালক আহত হয়েছে। মন্জুরের বাড়ি গাজীপুর বলে জানা গেছে।

ছিনতাকারীরা পালিয়ে গেলেও পিকআপটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত দেড়টায় এশিয়ান হাইওয়ে রোডের মাস্টার পাম্প এলাকায়। আহত মন্জুর হোসেন জানায় ছিনতাইকারীরা গাড়িটি আটক করে তার গলায় ছুরি ধরে গাড়ির চাবি নিয়ে নেয় এবং তাকে ধরে হাত পা বেধে গাড়ির ডেক্সের মধ্যে ফেলে গাড়িটি নিয়ে পালিয়ে যাচ্ছিল।

এ সময় সে ডাক চিৎকার দেয়। আর তখন কালাদি থেকে একটি টলি আসে আর এসময় সে টলি চালকের কাছে সাহায্য চায়। এরপরই ছিনতাইকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় টহল পুলিশের সহযোগিতা চাওয়ার পর টহল পুলিশ তাদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে ছিনতাইকারীরা পিক-আপটি নিয়ে টেংরারটেক স্কুলে পাশ দিয়ে কালি এলাকায় ঢুকে পড়ে এবং আহত মন্জুর ও পিক-আপ গাড়িটি ফেলে পালিয়ে যায়। পুলিশ আহত মন্জুরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পুলিশ পিকআপটি আটক করেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...