নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   আইন-অপরাধ   সংবাদ প্রকাশে নদীপথে মালয়েশিয়া পাচারকারী দালাল গ্রেফতার
সংবাদ প্রকাশে নদীপথে মালয়েশিয়া পাচারকারী দালাল গ্রেফতার
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
আড়াইহাজার প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে নদীপথে মালয়েশিয়াতে মানবপাচারের সংবাদ বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশের পর পুলিশের যেমন টনক নড়েছে, তেমনি জনগণের মাঝেও সচেতনতা প্রকাশ পেয়েছে।
শনিবার সকালে নদী পথে মানবপাচার করে মায়ানমার ও বার্মায় জিম্মি করে মুক্তিপণ আদায় করতে এসে জনতার হাতে আটক হয়ে পুলিশে সোপর্দ হয়েছে আবুল হোসেন (৩৭) নামে এক মানবপাচারকারী। সে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা উত্তর আগারবাড়ী গ্রামের মোঃ এলাহীর ছেলে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্প্রতি নদীপথে মালয়েশিয়ায় মানব পাচার, পাচারকৃত লোকদেরকে মায়ানমার, থাইলেন্ড এবং মালয়েশিয়াতে জিম্মি করে মুক্তিপণ দাবী ও মুক্তিপণ আদায়ের বিষয়ে সম্প্রতি বিভিন্ন জাতীয় পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। এর পর থেকেই পুলিশ এবং ভুক্তভোগি পরিবার গুলোর মধ্যে এ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল। ইতি মধ্যেই নতুন করে আরো কয়েকজন যুবককে পাচার করে দেয় পাচারকারী চক্র। এর মধ্যে বিশনন্দী গ্রামের বিল্লাল মিয়ার ছেলে জহিরুল (৩৯) ও নিখোঁজ হয়। এর পর বার্মা থেকে জহিরুলের বড় ভাই আবুল কালাম আজাদের কাছে ফোন আসে যে, তার ছোট ভাই জহিরুল মায়ানমারের রিসিভ ঘরে দালালদের হাতে জিম্মি আছে। তাকে জীবিত পেতে হলে ৬ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। আবুল কালাম আজাদ কৌশলে মুক্তিপণ চাওয়া ব্যাক্তির কাছ থেকে এলাকায় তাদের এজন্টে হিসেবে চৈতনকান্দা উত্তর আগারবাড়ী গ্রামের এলাহীর ছেলে আবুল হোসেন এর নাম এবং মোবাইল নম্বর সংগ্রহ করে। আবুল হোসেনের সঙ্গে আলাপ করলে সে জহিরুল, আনিস ও হৃদয় নামে তিন জন পাচার ও জিম্মি হওয়া লোকের মুক্তিপণ বাবদ ১৮ লাখ টাকা নিতে ১৫ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১১টায় আবুল কালামের কর্মস্থল মানিকপুর বাজারের মা সাইন প্রিন্টিং প্রেস এর দোকানে আসে। পরে কৌশলে জনগন তাকে আাটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃত পাচারকারী চক্রের সদস্য আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদে এলাকার আরো ১৫/১৬ জন পাচারকারী চক্র সদস্যের নাম প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে আবুল কালাম আজাদ বাদী হয়ে আবুল হোসেন সহ ৫ জনের নাম উল্লেখ করে এবং ১৫/১৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। এলাকার আরো ১৫/২০ যুবক ইতিমধ্যে নিখোঁজ রয়েছে বলে ভুক্তভোগিদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আড়াইহাজার থানার এস আই নূর এ আলম জানান, অভিযুক্ত বাকী আসামীদেরকে গ্রেফতারে পুলিশ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...