নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   ওয়াসার পানি স্প্রে করার গাড়ী চাপায় বৃদ্ধ নিহত গাড়ীতে আগুন
ওয়াসার পানি স্প্রে করার গাড়ী চাপায় বৃদ্ধ নিহত গাড়ীতে আগুন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্মাণাধীন ওয়াসার রাস্তায় পানি স্প্রে করার গাড়ীর চাকায় পিষ্ট হয়ে মজিবুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী আতাদী এলাকায়। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক গাড়ীটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। নিহত মজিবুর রহমান রাইনাদী আতাদী গ্রামের মৃত আজিজ ভূঁইয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে, ওই সময় ওই এলাকায় নির্মাণাধীন ওয়াসার রাস্তায় পানি স্প্রে করার কাজ করছিল একটি গাড়ী।
এ সময় বৃদ্ধ মজিবুর রহমান ফসলের মাঠ থেকে কাজ সেড়ে বাড়ীতে ফিরছিলেন। তিনি ওয়াসার রাস্তায় উঠা মাত্র পানি স্প্রে করা গাড়ীটির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় এলাকাবাসি জড়ো ও উত্তেজিত হয়ে ঘাতক গাড়ীটিতে অগ্নী সংযোগ করে গাড়ীটি পুড়িয়ে দেয়।  আড়াইহাজার থানার ডিউটি অফিসার এস আই নূর এ আলম জানান, সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...