নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে ৩টি চোরাই গরু সহ এক গরুর গোস্ত উদ্ধার
আড়াইহাজারে ৩টি চোরাই গরু সহ এক গরুর গোস্ত উদ্ধার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনার দূর্গম চরা ল ঝাউকান্দী এলাকায় ৩টি চোরাই গরু ও একটি জবাই করা গরুর গোস্ত উদ্ধার করেছে কালাপাহাড়িয়া ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার দুপুরে এ সমস্ত উদ্ধার কার হয়েছে। ফাঁড়ির এস আই মজিবুর রহমান বিষয়টি নিশ্চিৎ করেছেন।
এলাকাবাসি জানায়, চোরাই তিনটি গরু ওই গ্রামের জালালের বাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী আরো জানায়, উদ্ধারকৃত গরু তিনটির একটি একই এলাকার ধনুর ছেলে শাহাজালের নিকট এবং আঃ মজিদের ছেলে শাহাবুদ্দিনের নিকট জালাল বিক্রি করেছে বলে তথ্য রয়েছে। কিন্তু রহস্যজনক কারণে এস আই মজিবুর রহমান বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। তিনি জানান, গরু ও জবাইকৃত গোস্ত গুলো ঝাউকান্দীর বিল থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
জবাইকৃত গরুর মালিক একই এলাকার নিতাইরটেক গ্রামের করিমের স্ত্রী হোসনেয়ারা জানান, আমার গরুটির ওজন প্রায় ৪ মনের মত হবে। গরুটি সোমবার রাতে চুরি হওয়ার পর মঙ্গলবার দুপুরে পুলিশ অপর তিনটি চোরাই গরুর সঙ্গে আমার চুরি হওয়া ও জবাইকৃত গরুরর গোস্ত ও উদ্ধার করেছে। এর মধ্যে মাত্র ২০কেজি গোস্ত আমি পেয়েছি।
এস আই মজিবুর রহমান আরো জানান, উদ্ধারের পর গরু গুলো ওয়ার্ড মেম্বার সোহেলের জিম্মায় তার বাড়ীতে রাখা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...