নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে গরীব দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান
রূপগঞ্জে গরীব দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জ ইউনিয়নের বাগবের, পানিআগ্রা, টিনর, কেয়ারিয়া, গোয়ালপাড়া, মাইঝপাড়া, টেকনোয়াদ্দা, হারারবাড়ি, পশি, মিল্কিপাড়া, বৌড়ারটেকসহ আশপাশের এলাকার গরীব দুঃস্থদের মাঝে গতকাল ১৮ এপ্রিল মঙ্গলবার ঈদ উপহার প্রদান করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পার অনুপ্রেরণায় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়ার পক্ষে এ ঈদ উপহার প্রদান করা হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, চিনি, সেমাই, লবণ।
বাগবের বাজার মাঠে আয়োজিত এ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মশিউর রহমান তারেক। সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোন্তাজউদ্দিন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, রূপগঞ্জ ইউনিয় যুবলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, রূপগঞ্জ তাঁতীলীগের
সভাপতি আলম হোসেন, রূপগঞ্জ ইউপি সদস্য মনির হোসেন, আওয়ামীলীগ নেতা ওমর ফারুক, সামছুল হক প্রধান, রূপগঞ্জ ইউনিয় ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আহম্মদ, যুবলীগ নেতা সাইফুর ইসলাম, পারভেজ আহমেদ, হামিদুল হক প্রমুখ । পরে গরীব, দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয় । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...