নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   ঈদের কেনাকাটায় গৃহবধু খুন রহস্যজনক | এখনই কিছু বলা যাচ্ছে না পুলিশ
ঈদের কেনাকাটায় গৃহবধু খুন রহস্যজনক | এখনই কিছু বলা যাচ্ছে না পুলিশ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় স্বামীর সঙ্গে ঈদের কেনাকাটা শেষ করে বাড়িতে ফেরার পথে মৌসুমী আক্তার (২৪) নামের এক গৃহবধূ ডাকাতের হাতে খুন হয়েছেন বলে জানা গেছে ।
তবে পুলিশ বলছে হত্যার ঘটনাটি রহস্যজনক। এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।
বুধবার রাত সাড়ে ৯ টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় খুনের ঘটনা ঘটে। পুলিশ বলছে, ওই গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পারিপার্শ্বিক অবস্থা দেখে পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে।
নিহত মৌসুমী আক্তার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার করিম হায়দারের মেয়ে। গত ৯ বছর আগে একই এলাকার চাল ব্যবসায়ী রাসেল মিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল তার। তাদের সংসারে মো. নাঈম নামে ছয় বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।
নিহত মৌসুমীর স্বামী রাসেল মিয়ার দাবি, রূপগঞ্জের গাউছিয়া এলাকায় ঈদের কেনাকাটা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার সময় তারা সড়কে ডাকাতির শিকার হয়েছেন। এ সময় ডাকাতরা তার স্ত্রী মৌসুমীর গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। তখন তিনিও আহত হয়েছেন। রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
জানা যায়, ঈদের কেনাকাটার জন্য বুধবার সন্ধ্যায় রাসেল মিয়া ও মৌসুমী আক্তার দম্পতি গাউছিয়া এলাকায় ঈদের কেনাকাটার জন্য যান। রাত সাড়ে ৯টায় মৌসুমীর বাবার বাড়িতে ফোন করে রাসেল জানান, কেনাকাটা শেষে বাড়ি ফেরার সময় তারা সড়কে ডাকাতির শিকার হয়েছেন। ডাকাতরা মৌসুমীকে খুন করেছে। তখন রাসেল মিয়াকেও কুপিয়ে জখম করে। পরে নিহত মৌসুমীর ভাই মো. সাজ্জাদ ও পরিবারের অন্য সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।
এই বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, নিহত মৌসুমীর বাড়ি গাউছিয়া এলাকা থেকে দুই কিলোমিটারের মধ্যে। নিহত মৌসুমীর লাশ উদ্ধার করা হয়েছে। তার স্বামীর শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে পুলিশ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা করছে।
ভুলতা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, হত্যার ঘটনাটি রহস্যজনক। এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। সব বিষয় মাথায় রেখেই হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...