নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত | বস্ত্র ও পাটমন্ত্রীর অংশগ্রহণ
রূপগঞ্জে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত | বস্ত্র ও পাটমন্ত্রীর অংশগ্রহণ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ঈদগাঁ, মসজিদ ও মাদ্রাসায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ এপ্রিল সকাল সাড়ে ৮ টায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম জামে মসজিদে অনুষ্ঠিত ঈদুল ফিতরের জামাতে অংশ নেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী প্রতীক।

এসময় বিশিষ্ট্য শিল্পপতি নুরুজ্জামান খান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ জাহেদ আলী, রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ, তদন্ত ওসি আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, কায়েতপাড়া ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আশিক ইকবাল, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন সহ এলাকার হাজারো মুসল্লি অংশ নেয়।

এসময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশে উন্নয়ন হয়েছে । আল্লাহর কাছে দোয়া চেয়েছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেন দেশে আরো উন্নতি করতে পারি। এদেশকে ভালো রাখতে পারি। আমরা চাই দেশ ভালো থাকবে। দেশের মানুষ ভালো থাকবে। সুখে থাকবে শান্তিতে থাকবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...