নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   আইন-অপরাধ   রূপগঞ্জে অভিনব কায়দায় স্ত্রী হত্যা মামলায় স্বামী দুই দিনের রিমান্ডে
রূপগঞ্জে অভিনব কায়দায় স্ত্রী হত্যা মামলায় স্বামী দুই দিনের রিমান্ডে
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকার গৃহবধূ মৌসুমী আক্তার (২৮) হত্যার ঘটনায় গতকাল ২৪ এপ্রিল রবিবার স্বামী
শরিফুল ইসলাম রাসেলের (৩২) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গত ১৯ এপ্রিল ঈদের কেনাকাটার নাম করে মৌসুমী আক্তারকে অভিনব কায়দায় শ্বাসরোধে হত্যা করা হয়। পুলিশ জানায়, রূপগঞ্জের গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় মৃত করিম হায়দারের মেয়ে মৌসুমী আক্তারের সঙ্গে গত ২০০৯ সালে গোলাকান্দাইল
দক্ষিণপাড়া গ্রামের নেওয়াজ আহম্মেদের ছেলে শরিফুল ইসলাম রাসেলের বিয়ে হয়।
বিয়ের পর থেকে স্বামীর মাদক সেবন ও পরকিয়ার প্রতিবাদ করে আসছে গৃহবধূ মৌসুমী আক্তার। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই বাক্বিতন্ডা হয়ে আসছিলো। গত জানুয়ারি মাসে মৌসুমী আক্তারকে বেদম প্রহার করে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয় শরিফুল ইসলাম। গত ৮ এপ্রিল গ্রাম্য সালিস ও আত্মীয় স্বজনদের মাধ্যমে মৌসুমী আক্তারকে বাড়িতে ফিরিয়ে আনে শরিফুল ইসলাম রাসেল। গত ১৯ এপ্রিল রাত
সাড়ে ৮ টায় তাদের আট বছর বয়সের ছেলে মাহিনকে ঘুম পারিয়ে ঈদের কেনাকাটা করতে স্ত্রী মৌসুমী আক্তারকে সঙ্গে নিয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেটে যায় শরিফুল ইসলাম। রাত সাড়ে ১০ টায় মার্কেট থেকে বাড়ি ফেরার পথে ঢাকা বাইপাস সড়কের সোনারগাঁ থানার শিংলাবো এলাকায় নিয়ে শ্বাসরোধে মৌসুমী আক্তারকে
হত্যা করা হয়। পরে তাদের ঈদের কেনাকাটার পণ্য ডাকাতরা লুটে নিয়ে মৌসুমী
আক্তারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শরিফুল ইসলাম রাসেলকে বেদম মারপিট
করা হয়েছে মর্মে আত্মীয় স্বজনদের কাছে মোবাইল ফোনে সে জানায়। আত্মীয়
স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৌসুমী
আক্তারকে মৃত ঘোষণা করে। এসময় শরিফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় মৌসুমী আক্তারের ছোট ভাই শাহ্জালাল বাদী হয়ে শরিফুল
ইসলাম রাসেলকে নামীয় ও অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে সোনারগাঁ থানায় মামলা
দয়ের করেছেন।
মামলার বাদী শাহজালাল বলেন, ভুলতা গাউছিয়া মার্কেট থেকে দেড়
কিলোমিটার দক্ষিণে শরিফুল ইসলামের রাসেলের বাড়ি। আর ভুলতা গাউছিয়া
মার্কেট থেকে ঘটনাস্থল সোনারগাঁ থানার শিংলাবো এলাকা ৫ কিলোমিটার দূরে।
তারা বাড়িতে না গিয়ে সোনারগাঁয়ের শিংলাবো এলাকায় চলে যায়। সেখানেই মৌসুমী আক্তারকে হত্যা করা হয়। তাতে প্রমাণিত হয় হত্যা কান্ডটি সুপরিকল্পিত। মামলা তদন্তকারী কর্মকর্তা ও সোনারগাঁ থানার তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাকির রব্বানী বলেন, আসামী শরিফুল ইসলামকে গোলাকান্দাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সোনারগাঁ থানা ওসি মাহাবুব আলম বলেন, হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...