নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   ৫ কোটি মিটার কারেন্ট জাল ও ১৭০০ পিস চাইনা দুয়ারি জাল জব্দ 
৫ কোটি মিটার কারেন্ট জাল ও ১৭০০ পিস চাইনা দুয়ারি জাল জব্দ 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ রাজধানীর দোহারে কোস্ট গার্ড এর অভিযানে ৫ কোটি মিটার কারেন্ট জাল এবং ১৭০০ পিস চাইনা দুয়ারি জাল জব্দ বৃহস্পতিবার (২৭ এপ্রিল ২০২৩) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ২৭ এপ্রিল ২০২৩ তারিখ আনুমানিক সকাল ০৮০০ ঘটিকা থেকে দুপুর ১৪০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট শাম্‌স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে রাজধানীর দোহার উপজেলাধীন মেঘুলা বাজারে নতুন কারেন্ট জাল জব্দের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকায় মোট ১১ টি গোডাউন তল্লাশি করে আনুমানিক ৫ কোটি মিটার নতুন কারেন্ট জাল ও ১৭০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং কারেন্ট জাল বিক্রির সাথে জড়িত ১ জনকে আটক করা হয়।

পরবর্তীতে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান কর্তৃক মোবাইল কোর্ট এর মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করে আটককৃত ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, জব্দকৃত জাল সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কেরানীগঞ্জ মোঃ সেলিম রেজা এবং দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...