নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   আইন-অপরাধ   খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণে জরিমানা | বিপুল পরিমান রাসায়নিক দ্রব্য ধ্বংস 
খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণে জরিমানা | বিপুল পরিমান রাসায়নিক দ্রব্য ধ্বংস 
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  র‍্যাব-১১, নারায়ণগঞ্জ  এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে জেলার সোনারগাঁওয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও অনুমোদনহীন লোগো ব্যবহার করে বাজারজাতকরণের  অভিযোগে একটি প্রতিষ্ঠানকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করেছে। এসময় জব্দ করা বিপুল পরিমান অনুমোদনহীন রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার ২৭ এপ্রিল র‌্যাব – ১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১,  সদর কোম্পানি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে  ২৭ এপ্রিল  সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার দন্দী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও অনুমোদনহীন লোগো ব্যবহার করে বাজারজাতকরণের অভিযোগে আরবী ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
এসময় বিপুল পরিমান অনুমোদনহীন রাসায়নিক দ্রব্য জব্দ করে ধ্বংস করা হয়।
প্রাথমিকভাবে জানায় আরবী ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য/শিশুপণ্য উৎপাদন ও অনুমোদনহীন লোগো ব্যবহার মাধ্যমে বাজারজাত করে আসছে। ভেজাল খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা নং- ৯৩/২০২৩ ধারা-ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর- ৪৩ ধারায় মামলা করা  হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...