নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে নৌ ডুবির ঘটনায় নিখোঁজের ৪১ ঘণ্টা পর উদ্ধার ওসানাহর মৃতদেহ
রূপগঞ্জে নৌ ডুবির ঘটনায় নিখোঁজের ৪১ ঘণ্টা পর উদ্ধার ওসানাহর মৃতদেহ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স খেয়াঘাটে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় এম ভি ওমর সাদিয়া নামক পাথর বোঝাই জাহাজের ধাক্কায় যাত্রীবাহী নৌকা নিখোঁজ হওয়া স্কুল ছাত্রী সাওয়াল সাঈদ ওসানাহর (১২) মরদেহ ৪১ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরিদল।

শুক্রবার সকাল ৮ টার দিকে রূপগঞ্জ উপজেলার পোড়াব এলাকার শীতলক্ষ্যা নদীর সুইচগেট ঘাঁট থেকে ওসানাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইছাপুরা নৌ-পুলিশের পরিদর্শক মাহাবুব। তিনি আরো জানান, আমরা ৯৯৯ এর ফোন পেয়ে অতি দ্রুত ঘটনাস্থলে পৌছাই এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি আমাদের উদ্ধারকারী নৌ-পুলিশের টিম অক্লান্ত পরিশ্রম করে আজকে শুক্রবার সকাল ৮ টার দিকে পোড়াব এলাকার সুইচগেট ঘাঁট থেকে ওসানাহর মরদেহ উদ্ধার করি। মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তবে এর আগে, এ ঘটনায় এম ভি ওমর সাদিয়া নামক পাথর বোঝাই জাহাজের চালকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে নিহত ওসানাহ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পেরাব এলাকার আবু সাইদের মেয়ে। এ ঘটনায় নিখোঁজ ওসানাহর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এই বিষয়ে রূপগঞ্জ থানার (ওসি) এ এফ এম সায়েদ জানান, এ নৌ – ডুবির ঘটনায় থানায় মামলা হয়েছে। আর মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...