নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   আইন-অপরাধ   ৯০ কেজি গাঁজা বহনকারী পিকআপ ভ্যান সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
৯০ কেজি গাঁজা বহনকারী পিকআপ ভ্যান সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ৯০ কেজি গাঁজা বহনকারী পিকআপ ভ্যান সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১১। শনিবার ২৯ এপ্রিল সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার বাঞ্ছারামপুর পৌরসভার ১নং ওয়ার্ডের দশদোনা সাকিনস্থ হুমায়ুন কবির খন্দকারের বসত বাড়ির সামনে অভিযান চালিয়ে পিকআপ গাড়ি মোডিফাই এর মাধ্যমে বিশেষ কৌশলে মাদকদ্রব্য পরিবহন করে বসত বাড়ির পরিত্যাক্ত ঘরে লুকিয়ে রাখার সময় ৯০ (নব্বই) কেজি গাঁজা ও পিকআপ সহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আসামী মুন্না (২৪), পিতা- বকুল, সাং-ভাদুঘড়, ১২ নং ওয়ার্ড, পোষ্ট- ব্রাহ্মণবাড়িয়া, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, ২। রিয়াদ কবির খন্দকার (৩৮), পিতা-হুমায়ুন কবির খন্দকার, সাং-দশদোনা, (বাঞ্ছারামপুর পৌরসভা ১নং ওয়ার্ড), থানা-বাঞ্ছারামপুর, উভয় জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৩। মোঃ সুমন (২১), পিতা-মতি মিয়া, সাং-শোভারামপুর, থানা-হোমনা, জেলা-কুমিল্লা। উক্ত অভিযানে গ্রেফতারকৃত একজন আসামীর হেফাজত হতে ০১টি মোবাইল, ০২টি সীম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...