নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ফতুল্লায় পারিবারিক বিরোধে দু’পক্ষের সংঘর্ষে  এক বৃদ্ধার মৃত্যু
ফতুল্লায় পারিবারিক বিরোধে দু’পক্ষের সংঘর্ষে  এক বৃদ্ধার মৃত্যু
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক বিরোধে স্বামী ও স্ত্রীর বাড়ির দু’পক্ষের মারামারিতে কাঞ্চন বিবি নামে এক বৃদ্ধার মৃত্যু। দুপুরে উত্তর ইসদাইর আল আমিনবাগ এলাকায় হাসেম মিয়ার ভাড়াটিয়া বাসায় এঘটনা ঘটে। সে জামালপুর জেলার চর পোকাড়ঢাল গ্রামের লাল মিয়ার স্ত্রী।নহতের মেয়ে সালমা বেগম জানান, তার মেয়ে বৃষ্টি সাথে ইব্রাহীমের দুই বছর আগে বিয়ে হয়।

বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। সকালে বাসা ভাড়া না দিয়ে মেয়ে ও সন্তানকে রেখে পালিয়ে যাওয়ার সময় ইব্রাহীমকে আটকে রাখে শাশুড়ি। ইব্রাহীমকে আটকে রাখা খবরপেয়ে তার মা ও তিন খালা এসে বৃস্টিকে মারধরের চেষ্টা করলে তার মা ও নানী এতে বাধা দেয়। এসময় দু’পক্ষের মধ্যে মারধরে কাঞ্চন বিবি আহত হলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...