নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   অবৈধ প্লাস্টিক পন্য কারখানায় অভিযানে জড়িমানা, বিপুল পরিমান পন্য ধ্বংস
অবৈধ প্লাস্টিক পন্য কারখানায় অভিযানে জড়িমানা, বিপুল পরিমান পন্য ধ্বংস
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১ মে, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের  যৌথ অভিযানে  অভিযান চালিয়ে অবৈধ প্লাস্টিক পণ্য উৎপাদন প্রতিষ্ঠানকে জড়িমানা করা হয়েছে। এসময় বিপুল পরিমান অনুমোদনহীন প্লাস্টিক পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। ৩০ এপ্রিল রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ইউনিক পলিমার নামের প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে নগদ ১৫,০০০ (পনের হাজার) টাকা জরিমানা করা হয়।
র‍্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১,  সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে গত ৩০ এপ্রিল ২০২৩ খ্রিঃ ১৫.৩০ ঘটিকা হতে ১৬.১৫ ঘটিকা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য বাজারজাতকরণের কারণে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক  “ইউনিক পলিমার” নামক প্রতিষ্ঠানকে সর্বমোট= ১৫,০০০/- (পনের হাজার) টাকা জরিমানা এবং প্লাস্টিক বোতল-১,১৫,০০০ পিস, প্লাস্টিক বোতল ক্যাপ-১,৪০,০০০ পিস, প্লাস্টিক তৈরির কাচাঁমাল-৪,০০০ কেজি, প্লাস্টিক জার-৩০,০০০ পিস জব্দ করে ধ্বংস করা হয়।
প্রাথমিকভাবে জানা যায় ইউনিক পলিমার নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত অভিনব কায়দায় অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য উৎপাদনের মাধ্যমে বাজারজাত করে আসছিল । অবৈধ প্রক্রিয়ায় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা নং- ১৯/২০২৩, ধারা-ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর- ৪৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর মাধ্যমে জরিমানাকৃত ১৫,০০০/- (পনের হাজার) টাকা আদায় করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...